,

পোস্টারে বিরক্ত পরীমণি

porimoni-02বিনোদন ডেস্ক : “অনেক কষ্ট করে টাইট শিডিউলের মাঝেও ‘ধূমকেতু’ ছবির কাজ শেষ করেছি। এমনকি জ্বর নিয়ে রাতের বেলাও শ্যুটিং করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে মুক্তি পাবে ছবিটি। কিন্তু ছবির পোস্টার দেখে এখন আমি পুরোপুরি আশাহত। যারা পোস্টার নকল করছেন তাদের মানসিকতা কত খারাপ সেটা আরও একবার প্রমাণ হলো। পোস্টার দেখার পর এই ছবি নিয়ে আমি আর কোনো আগ্রহ দেখাতে রাজি নই।” এমনভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন পরীমণি।

সম্প্রতি ‘ধূমকেতু’ ছবির একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, তামিল ছবির নায়িকা কাজল আগারওয়ালের ছবির মাথা কেটে সেখানে বসানো হয়েছে পরীমণির চেহারা। এরপর পরই শুরু হয়েছে আবারও সেই পোস্টার নিয়ে বিতর্ক।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, “এতো কষ্ট করে শেষ পর্যন্ত এই উপহার দিলো প্রযোজক ও পরিচালক। আমার অনেক ভালো ছবি ছিল যা দিয়ে পোস্টার করলে অারও ভালো করা যেত। যারা করেছেন তারা হয়তো ভুলে গেছেন এখন তথ্য আদান-প্রদানের যুগ। কোনোকিছুই চাপা রাখা যায় না। তাদের রুচি আসলেই খারাপ। সময় হয়েছে এই জোচ্চুরি ঠেকানোর।”

এ বিষয়ে পরিচালক শফিক হাসান বলেন, এটা একটা মিসটেক বা মিস ম্যানেজমেন্ট হয়ে গেছে। প্রেস থেকে আমাদেরকে প্রায় ২০টা পোস্টারের স্যাম্পল পাঠানো হয়েছিল। এটি ছিল সেগুলোর মধ্যে একটি। আমরা কিন্তু এটি বাছাই করিনি। জাস্ট স্যাম্পল দেখানো হয়েছিল আমাদেরকে। কিন্তু কীভাবে যেন এ স্যাম্পলটি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আশ্বস্ত করতে পারি যে এটি পোস্টার আকারে প্রকাশ হবে না। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ঢালিউডে মাথাকাটা পোস্টার তৈরি হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করেও কোনো সুরাহা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে