,

সবাই আইভীর পক্ষে কাজ করতে ঐক্যবদ্ধ হয়েছে : ওবায়দুল কাদের

imageনিউজ ডেস্ক : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এক বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎআইভীর পক্ষে কাজ করতে সবাই ঐক্যবদ্ধ হয়েছে।

আজ সন্ধ্যা সাতটা থেকে গণভবনে সেলিনা হায়াৎ আইভী, স্থানীয় সাংসদ শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। ওই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বৈঠকে আইভীর পক্ষে নির্বাচনে একযোগে কাজ করার জন্য দলীয় সভানেত্রী নির্দেশ দেন।

নির্বাচনে বিএনপির প্রার্থী দেওয়াটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কি না-জবাবে ওবায়দুল কাদের বলেন, চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই তো আমরা প্রার্থী দিয়েছি।

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সাখাওয়াত হোসেনকে দলীয় প্রার্থী করেছে। তিনি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী।

তফসিল অনুযায়ী, ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর। ৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট