,

ইন্টারনেটে ঝড় তুলেছে লোপার পোল ড্যান্স

বিনোদন ডেস্ক : ভারতের কালার্স টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস-টেন’র অন্যতম প্রতিযোগী লোপামুদ্রা রাউত। বিভিন্ন কারণে এরই মধ্যে সবার নজর কেড়েছেন তিনি।

lopamudra1479798222
এবার পোল ড্যান্স করে আলোচনায় লোপা। তার এ নাচ রীতিমতো ইন্টারনেটে ঝড় তুলেছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বস কর্তৃপক্ষ এবার প্রতিযোগীদের নির্বাচন করতে মজার একটি পদ্ধতি অবলম্বন করেছেন। এ পদ্ধতির নাম ‘ভাইরাল ভিডিও ফেভার’।

এতে প্রতিযোগীদেরকে দুই দলে ভাগ করা হয়। দুই দলনেতা হিসেবে রাখা হয় লোপা এবং বানীকে। এতে প্রতিযোগীদের তিন মিনিটের একটি ভিডিও তৈরি করতে হয়। আর ভিডিওর বিষয়বস্তু নির্ধারণ করবে বিগ বস। শুধু তাই নয় প্রতিযোগীদের এ ভিডিওর মাধ্যমে ‘বিগ বস’র বিশেষ অতিথি সানি লিওনকে খুশি করতে হবে। লোপার টিমকে একটি ক্লাব সেট আপ দেওয়া হয় এবং লোপা এতে পোল ড্যান্স করেন।

পরবর্তীতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে কালার্স টিভির অ্যাকাউন্টে লোপার পোল ড্যান্সের একটি ভিডিওটি প্রকাশ করা হয় তারপরই তা ইন্টারনেটে ঝড় তোলে। অনেকেই লোপাকে সানি লিওনের সঙ্গেও তুলনা করছেন।

ভারতের নাগপুরের মেয়ে লোপা। ২০১৬ সালের মিস ইউনেইটেড কনটিনেন্টসের দ্বিতীয় রানার্স আপ তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে