বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদনবিহীন গলাকাটা পোস্টারে ক্ষিপ্ত পরীমনি

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের পোস্টারে ভিন দেশীয় শিল্পীদের গলাকাটা ছবি ব্যবহার করা যেন নিত্য দিনের ব্যাপার হয়ে গেছে। ইদানিং বেশ কয়েকবার গলাকাটা পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠেছিল। এমনকি শিল্পীরাও তাদের গলাকাটা পোস্টার দেখে প্রতিবাদ করেন। কিন্তু কে শুনে কার কথা! বার বারই সিনেমার পরিচালক-প্রযোজক রুচিহীনতার পরিচয় দিয়ে যাচ্ছেন।

porimoni1479816046

তারই ধারাবাহিকতায় গলাকাটা পোস্টার নিয়ে সমালোচনার মুখে পড়েছে শাকিব খান ও পরীমনি অভিনীত ‘ধূমকেতু’ সিনেমার পরিচালক-প্রযোজক।

আগামী ৯ ডিসেম্বর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ শিরোনামের সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটির সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। মুক্তিকে সামনে রেখে সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে একটি পোস্টার প্রকাশিত হয়েছে। তবে পোস্টারে সেন্সর বোর্ডের কোনো সিল বা অনুমোদন নেই। অনুমোদনবিহীন এ পোস্টারে চিত্রনায়িকা পরীর গলা কেটে তামিল সিনেমার নায়িকা কাজল আগারওয়ালের শরীরে বসানো হয়েছে। নিজের গলা কাটা ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা।

এ প্রসঙ্গে পরীমিন বলেন, ‘অনেক যত্ন নিয়ে সিনেমাটির কাজ করেছি। কিন্তু যখন দেখি গলা কেটে সিনেমার পোস্টার করা হয়েছে তখন খুব খারাপ লেগেছে। যারা পোস্টার নকল করছেন তাদের মানসিকতা কত খারাপ তা আরো একবার প্রমাণ হলো।’

তিনি আরো বলেন, ‘যারা করেছেন তারা হয়তো ভুলে গেছেন এখন তথ্য আদান-প্রদানের যুগ। কোনোকিছুই চাপা রাখা যায় না। তাদের রুচি আসলেই খারাপ।’

এ বিষয়ে পরিচালক শফিক হাসান  বলেন, ‘আসলে এ সিনেমার পোস্টার এখনো সেন্সর বোর্ড থেকে অনুমোদন করা হয়নি। এটা যেকোনোভাবে সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এজন্য আমি দুঃখিত। আমরা ২২টি পোস্টারের ডিজাইন করেছি। এর মধ্যে পাঁচটি পোস্টার ছাপানো হবে। ফাইনালি সেন্সর বোর্ডের অনুমোদিত পোস্টারে এ ধরনের কোনো ছবি থাকবে না। মূলত অফিশিয়াল পোস্টার হলো- সেন্সর বোর্ডের অনুমোদিত পোস্টার।’

তিনি আরো বলেন, ‘দেখুন, যে কেউ ইচ্ছে মতো পোস্টার বানিয়ে ফেসবুকে প্রকাশ করতে পারে। তার মানে সেগুলো ‘ধূমকেতু’ সিনেমার অফিশিয়াল পোস্টার নয়।’

মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সিনেমাটিতে শাকিব খান -পরীমনি ছাড়াও এতে অভিনয় করেছেন, তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ