,

গ্যাস লাইটার কারখানায় আগুন, দগ্ধ ২৩

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস লাইটার তৈরির কারখানায় মঙ্গলবার বিকেলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

image-8754
বিকেল সাড়ে ৪ টার দিকে শিল্পাঞ্চলের জিরাবো এলাকার কালার ম্যাচ বিডি লিমিটেড নামক গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় কমপক্ষে ২৩ নারী শ্রমিক দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভাতে গিয়ে উত্তরা ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ডিইপিজেড, উত্তরা, সাভার, ধামরাই থেকে আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস লাইটারের কারখানা হওয়ায় আগুনের তীব্রতা বেশি ছিল। আগুনের শিখা ঘটনাস্থলের অনেক দূর থেকে দেখা গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, কারখানায় গ্যাস মজুদ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ভেতরে কেউ আটকা পড়েছে কি না- সেটি সার্চ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট