,

আতঙ্কে থাকেন আলিয়া ভাট!

alia-buttবিনোদন ডেস্ক : হালের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। জানালেন অদ্ভুত এক আতঙ্কের কথা। কিসের সেই আতঙ্ক? বলিউড বক্সঅফিসে বেশ সাফল্য থাকলেও সব সময়েই তিনি নাকি থাকেন ব্যর্থতার আতঙ্কে!
সম্প্রতি এক সাক্ষাৎকারে ২৩ বছরের আলিয়া জানান, ব্যর্থতার আতঙ্ক থাকেন তিনি সবসময়।

তার কথায়, ‘অতীতে আমার একটি ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। ব্যর্থ হওয়াতে আমি খুশি। যদি এটা না ঘটত তাহলে আমি বুঝতে পারতাম না যে, ব্যর্থ হলে অনুভুতি কেমন হয়।’ আলিয়া আরও বলেন, ‘ব্যর্থতা একটি প্রক্রিয়ারই অংশ। উঠে দাঁড়ানোর জন্য নিচে পড়তে হয়। মূল কথা হলো, এর মধ্য দিয়ে আপনি শিখতে পারবেন এমন পরিস্থিতিতে আপনাকে কী করতে হবে।’

‘উড়তা পাঞ্জাব’ অভিনেত্রী বলেন, ‘এই  মুহূর্তে আমি খুব ভাগ্যবান। বসে বসে ভাবতে হয় না যে, আমার পুরো জীবন বিরক্তিকর। আমি তেমন মানুষ নই, যে প্রতিদিন খালি ভাবে তার জীবন কেমন চলছে। আমি শুধু স্রোতে ভেসে চলেছি। যেসব সুযোগ পাচ্ছি তাতে আমি খুশি। পুরো ব্যাপারটাই আমি উপভোগ করছি।’

‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করা আলিয়াকে আগামীতে বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে ‘ডিয়ার জিন্দেগি’-তে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, আঙ্গাড় বেদি ও আলি জাফর। আগামী ২৫ নভেম্বর ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পাবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে