,

রোনালদোকে দেখে গা জ্বলেছিল গ্রিজমানের

083d39aacc062c77bc402045a0518174-5834184fc46c4স্পোর্টস ডেস্ক : গ্রিয়েজমানের সঙ্গে রোনালদোদেশের মাটিতে বড় কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠে কখনও হারেনি ফ্রান্স, কিন্তু সেই ধারায় ছেদ পড়ে গত ইউরোতে। সবাইকে চমকে দেয় ‘আন্ডারডগ’ হিসেবে টুর্নামেন্টে খেলতে নামা পর্তুগাল। শিরোপার লড়াইয়ে ফরাসিদের কান্নায় ভাসিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোয় অনুপ্রাণিত দলটি জেতে প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপ, যে উৎসবের রেশ অনেক দিন থাকবে পর্তুগিজদের মনে। অন্যদিকে কষ্টটা ভুলতে চাইলেও পারেনি ফরাসিরা। দলের তারকা আন্তোয়ান গ্রিজমান এতটাই দুঃখ পেয়েছিলেন যে প্রতিযোগিতার কয়েকদিন পরও প্রতিপক্ষের অধিনায়ক রোনালদোকে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন। রিয়াল মাদ্রিদের তারকা এক আলাপচারিতায় জানালেন এমন এক ঘটনার কথা।

গত সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে হ্যাটট্রিক করার উচ্ছ্বাস এখনও তরতাজা রোনালদোর। এই সুযোগে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মূল ফরোয়ার্ড গ্রিজমানের ইউরো ফাইনাল হারের দুঃখটা জানালেন তিনি। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে ৩১ বছর বয়সী বলেন, ‘এটা খুব মজার। ফাইনাল শেষ হওয়ার কিছুদিন পর যখন আমি মিয়ামিতে ছুটি কাটাচ্ছিলাম, তখন আন্তোয়ান গ্রিজমানের সঙ্গে একটি রেস্তোরায় আমার দেখা। ওখানে সে তার বাগদত্তার সঙ্গে খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পর সে আমার টেবিলের কাছে এলো এবং বাঁকা ঠোটে হাসি দিয়ে বলল, ‘ক্রিস্তিয়ানো, আমি তোমাকে ঘৃণা করি।’

এই আলাপচারিতায় রোনালদো দিদিয়ের দেশমের দলের হারের কারণ ব্যাখ্যা করলেন। তার মতে অতিরিক্ত আত্মবিশ্বাস ডুবিয়েছিল ফ্রান্সকে, ‘আমি মনে করি প্রশান্তি সবকিছুর চাবিকাঠি। জানতাম আমরা ফেভারিট ছিলাম না, এটা ছিল আমাদের জন্য বড় সুবিধা। যখন মাঠে আমরা অনুশীলন শুরু করেছিলাম, তখন মনে হচ্ছিল ফরাসিরা অনেক বেশি ফুরফুরে মেজাজে আছে। তারা অনেক হাসছিল। একটি খেলা শুরুর আগে হাসার অধিকার আপনার আছে কিন্তু তাদের সবাইকে খুব খুশি লাগছিল। ফরাসিরা ভাবছিল তারা খুব সহজে জিতে যাচ্ছে, অন্তত তাদের এই অনুভূতিটা আমরা বুঝতে পেরেছিলাম।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা