,

আ.লীগ ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা শুরু করেছে : মির্জা ফখরুল

fakhrul2_1নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, তারা গুলি চালাবে। লুটপাট করবে। চুরি করবে। মানুষ হত্যা করবে। তাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। ৯৫ ভাগ মুসলমানের এই দেশে ধর্ম-কর্ম সঠিকভাবে পালন করা যাবে না। ধর্মনিরপেক্ষতার নামে তারা দেশে ধর্মহীনতা শুরু করেছে।

আজ মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুরে এক শোকসভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

উপজেলার রামদী ইউনিয়ন যুবদল নেতা শহীদ হাসান আলীর শোকসভায় মির্জা ফখরুল প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের হাতে দেশের হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। তারা মন্দির-গির্জা ভাঙে। আগুন লাগিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পদ পুড়িয়ে দেয়।

বিএনপির মহাসচিব বলেন, মানুষের ভোটের অধিকার, ধর্ম পালনের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি লড়ে যাচ্ছে। দেশব্যাপী দলের নেতাকর্মীরা হাসান আলীর মতো শহীদ হচ্ছে। আদর্শের লড়াইয়ে এসব শহীদের রক্ত ব্যর্থ হবে না। ধৈর্য ধরুন। জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

শহীদ হাসান আলীর বাড়ির আঙিনায় আয়োজিত ওই শোকসভায় এ সময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ স্থানীয় নেতারা।

এর আগে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের নিয়ে হাসান আলীর কবর জিয়ারত করেন। এবং তাঁর আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন। পরে তিনি হাসান আলীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনাসহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

হাসান আলী ২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপির অবরোধ চলাকালে আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে আহত হয়ে মারা যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা