,

খুলনার দেওয়া সহজ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রংপুর

afridiস্পোর্টস ডেস্ক : আরাফাত সানি, সোহাগ গাজী ও রুবেল হোসেনের দারুণ নিয়ন্ত্রিত বোলিং খুলনা টাইটান্সকে বড় রান করতে দেয়নি। অপ্রতিরোধ্য হয়ে ওঠা দলটিতে আরেকট দুর্দান্ত দল রংপুর রাইডার্স আটকেছে ৭ উইকেটে ১২৫ রানে।

জবাবে, এই রিপোর্ট লেখার সময় ৪ ওভারে ১ উইকেটে ২৩ রান রংপুরের। সৌম্য সরকার ৩ রান করে আউট। মোহাম্মদ শাহজাদ (১৭) ও মোহাম্মদ মিথুন ব্যাট করছেন।

স্পিনার সানি ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নিয়েছেন। পেসার রুবেলও ২ উইকেট নিয়েছেন। ৪ ওভারে দিয়েছেন ১৯ রান। তবে আরেক স্পিনার শহীদ আফ্রিদিও কম যাননি। ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট তার। খুলনার সবচেয়ে দামী উইকেটটি আফ্রিদির। মাহমুদ উল্লাহকে মাত্র ১১ রানেই ফিরিয়েছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে থেমে থেমে উইকেট হারিয়েছে খুলনা। তাতে তাদের রানের গতি শ্লথ হয়েছে। পর পর দুই ওভারে সানি তুলে নেন দুই ওপেনার আব্দুল মজিদ (১০) ও আন্দ্রে ফ্লেচারকে।

এরপরই মাহমুদ উল্লাহ হয়েছেন আফ্রিদির শিকার। ৩৮ রানে ৩ উইকেট হারানোর পর রিকি ওয়েসেলস ও তাইবুর রহমান দলকে ৯৪ রান পর্যন্ত নেন। কিন্তু ১৭তম ওভারে জোড়া আঘাত হানেন রুবেল। ২৭ রান করা ওয়েসেলসের পর তুলে নেন ৩২ রান করা তাইবুর রহমানকে। তাইবুর ইনিংস সর্বোচ্চ রান করেন। তবে শেষে ১৩ বলে ২ ছক্কা ও ১ চারে ২২ রান করে খুলনার ইনিংসটিকে আরেকটু এগিয়ে নেওয়ার কাজ করেন আরিফুল হক। মাহমুদ উল্লাহরা বল হাতে আবার জাদু না দেখালে এই ম্যাচে জিততে পারবেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা