,

রিজভীকে ৭ দিনের মধ্যে পাসপোর্ট দিতে নির্দেশ

rizviনিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে নতুন পাসপোর্ট (মেশিন রিডেবল) দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে এই পাসপোর্ট দিতে ডিজি ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টকে নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে আজ মঙ্গলবার এ রায় দেন।

মেশিন রিডেবল পাসপোর্ট পেতে রিজভীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে ৭ জুন রুল দিয়েছিলেন হাইকোর্ট। রুলে তাঁকে পাসপোর্ট প্রদান করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

জহিরুল ইসলাম বলেন, গত বছরের ১০ ডিসেম্বর রিজভী এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করে। এ অনুসারে গত বছরের ৩১ ডিসেম্বর তা দেওয়ার কথা ছিল। এরপরও তা না দেওয়ায় এ রিটটি করা হয়। আদালত আজ রায় দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা