,

প্রায় ১০ লাখ মানুষ অবরুদ্ধ সিরিয়ায়

090404syriaআন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ বলছে, অবরোধের মধ্যে থাকা সিরীয় মানুষের সংখ্যা গত ছয় মাসে প্রায় দ্বিগুণ বেড়ে প্রায় ১০ লাখে গিয়ে ঠেকেছে। সংস্থাটি বলছে, এই মানুষদের একটি বিশাল অংশ সরকারি বাহিনীর দ্বারা অবরুদ্ধ যারা খাদ্য পাচ্ছে না, তাদের ওপর বোমা হামলা চলছে এবং তারা চিকিৎসার কোনো সুযোগও পাচ্ছে না।

জাতিসংঘের ত্রাণ বিভাগের প্রধান স্টিফেন ও’ব্রায়ান বলছেন, বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধে এবং মানবিক সাহায্য পৌছ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এর আগে নেওয়া বিভিন্ন প্রস্তাব আটকে দিয়েছিল সিরিয়ার মিত্র, রাশিয়া।

নতুন করে অবরুদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত দামেস্কের উপকণ্ঠে জোবার, হাজার, আল আসওয়াদ এবং খান আল শিহ এলাকা।

মি. ও’ব্রায়ান বলেন, গত কয়েক দিনের আলেপ্পোর পূর্বাঞ্চলে বোমা হামলায় কয়েক শ বেসামরিক নাগরিক মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন। তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর কৌশলের’ অধিকাংশই গ্রহণ করছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনী।

এদিকে সিরিয়ায় দ্রুত বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত, সামান্থা পাওয়ার। তিনি বলেন, রুশ এবং সিরিয় বাহিনী আলেপ্পোর পূর্বাঞ্চলে ‘অমানবিক প্রতিবন্ধকতা’ তৈরি করে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে।
তবে জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত, বাশার আল জাফরি এসব অভিযোগ অস্বীকার করেন।

এর মধ্যে যুক্তরাষ্ট্র ১৩ জন সিরিয় সেনা কমান্ডারের নাম ঘোষণা করেছে যারা বেসামরিক নাগরিকদের হত্যা এবং তাদের ওপর হামলার সাথে যুক্ত ছিল।

জাতিসংঘের ত্রাণ বিভাগের প্রধান বলছেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এখন আর চিকিৎসার কোন সুবিধা নেই বললেই চলে।

এ মাসেই রবিবার পর্যন্ত পশ্চিম আলেপ্পোতে অন্তত ৩৫০টি মর্টার এবং রকেট হামলা চালানো হয়েছে, যাতে ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
রবিবারই সরকার নিয়ন্ত্রিত একটি এলাকার স্কুলে বোমা হামলা চালানো হয়, যেখানে ৮টি শিশু নিহত হয়। সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে