,

বিপিএলে কার পয়েন্ট কত ?

bpl-point-table20161121172018জমে উঠেছে বিপিএল। আজ এক দল শীর্ষে তো কাল আরেক দল। এভাবেই চলছে এখন বিপিএলে পয়েন্ট টেবিল ভাঙা গড়ার খেলা। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে ৩ উইকেটে হারিয়েছে সাব্বির-মিরাজের রাজশাহী কিংস।

দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ১৮৩ রান করেও জয় পেলো না মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ উইকেটে হেরে গেলো গতবারের চ্যাম্পিয়নরা। এই জয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এলো চিটাগাং। বরিশালকে ঠেলে দিলো পাঁচ নম্বরে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।

৬ ম্যাচে ৫ জয়ে তাদের পয়েন্ট ১০। ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা ডায়নামাইটস। রাজশাহী ৬ ম্যাচে ২ জয়ে রয়েছে টেবিলের ৬ষ্ঠ স্থানে। চিটাগাংয়ের পয়েন্ট ৭ ম্যাচে ৬। কুমিল্লার ৭ ম্যাচে অর্জন মাত্র ২।

বিপিএলের পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় হার পয়েন্ট রান রেট
খুলনা টাইটান্স ৬ ৫ ১ ১০ -০.২৩৭
ঢাকা ডায়নামাইটস ৭ ৪ ৩ ৮ +০.৯৮৩
রংপুর রাইডার্স ৫ ৪ ১ ৮ +০.৮০৮
চিটাগাং ভাইকিংস ৭ ৩ ৪ ৬ -০.০৯৭
বরিশাল বুলস ৬ ৩ ৩ ৬ -০.৩৭১
রাজশাহী কিংস ৬ ২ ৪ ৪ -০.৩২৭
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ ১ ৬ ২ -০.৬৫৫

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা