,

মিয়ানমারের সহিংসতায় আতঙ্কে টেকনাফ সীমান্তবর্তী জেলেরা

cox-fisher-550x304মিয়ানমারের সহিংসতার কারণে বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে যাচ্ছেন না টেকনাফের জেলেরা। এছাড়া চলতি মাসে তিন দফায় বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। ফলে চরম আতঙ্কে ও দুর্দশায় দিন কাটছে জেলে পরিবারগুলোর। তবে বিজিবি বলছে, আটক জেলেদের ফিরিতে আনতে মিয়ানমারের সাথে আলাপ চলছে।
বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তের নাফ নদী। যেখানে প্রতিদিন হাজার হাজার জেলে নৌকা নিয়ে মাছ শিকারে ব্যস্ত থাকতেন। কিন্তু বর্তমানে মিয়ানমারের সহিংসতার কারণে বন্ধ রয়েছে মাছ শিকার। ফলে ঘাটে নোঙর করা আছে শতাধিক নৌকা। জেলেরা বেড়িবাঁধের ওপর বসে অলস সময় পার করছেন। তাঁদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ।
গত ৩, ৯ ও ১১ নভেম্বর নাফ নদী ও বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলে পল্লিতে বিরাজ করছে আতঙ্ক। ফলে মাছ ধরতে নাফ নদী ও সাগরে নামছেন না তারা।
স্থানীয় জেলেরা জানান, নদীতে মাছ ধরার সময় নাসাকা বাহিনী তাদের ধরে নিয়ে ক্যাম্পে আটকে রেখে পরিবারের লোকজনের কাছে টাকা পাঠাতে বলে।
নাফ নদী ও সাগরে মাছ শিকার এবং মিয়ানমারে আটক বাংলাদেশি ১২ জেলেকে ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা কামনা করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ।
তবে বিজিবি’র টেকনাফ, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানালেন, আটক বাংলাদেশি জেলেদের ফিরিতে আনতে মিয়ানমারের সাথে আলাপ চলছে।
তিনি বলেন, ‘তারা যেনো আইনগত বিষয়গুলো দেখে আমাদের জেলেদের স্বল্প সময়ের মধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দেয় সেজন্য আলোচনা চলছে।’
জেলা মৎস্য কর্মকর্তার দেয়া তথ্য মতে, টেকনাফ ও সেন্টমার্টিনের ১০ হাজারের অধিক জেলে নাফ নদী ও বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে।
সময় টিভি

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট