,

লিবিয়ায় বানরকে কেন্দ্র করে গোত্র সংঘর্ষ, নিহত ২০

banor-550x309লিবিয়ায় একটি পোষা বানরকে কেন্দ্র করে দুটি প্রতিদ্বন্দ্বী গোত্রের সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি শহর সাভায় এ ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, একটি পোষা বানর এক স্কুলছাত্রীর ওপর হামলা চালিয়ে তার মাথার ওড়না খুলে ফেলে এবং তাকে খামচি দেয়। মেয়েটির পরিবার বানরটিকে শাস্তি দিতে চাইলে বানরের মালিকের পরিবারের সদস্যদের সাথে সংঘর্ষ হয়। এতে বানরসহ ঐ পরিবারের তিনজন নিহত হয়।

এরপর আওলাদ সুলেইমান এবং গুয়েদাদফা গোত্রের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদ ভিত্তিতে জানা যায়, এই লড়াইয়ে ট্যাংক, রকেট, মর্টার এবং অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়।

বানরের মালিক গুয়েদাদফা গোত্রের। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদাফিও এই গোত্রেরই সদস্য ছিলেন। এদের সঙ্গে দীর্ঘদিন ধরে আওলাদ সুলেইমান গোত্রের বিবাদ চলছে। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে