,

সংবিধানের দুটি অনুচ্ছেদের বিষয়ে আদেশ আজ

 

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ৯৫ ও ১১৬ নম্বর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর আজ মঙ্গলবার আদেশ দেবেন আদালত। এসব অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাষ্ট্রপতির ক্ষমতা চ্যালেঞ্জ করে এই রিট করা হয়।

photo-1479775309

গতকাল সোমবার রিটের ওপর শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন ধার্য করেন।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গত ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ বিষয়ে একটি রিট আবেদন করেন।

আদালতে রিটকারী আইনজীবী নিজেই শুনানিতে অংশ নেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রিটে বলা হয়েছে, সংবিধানের এ দুটি অনুচ্ছেদ ৭, ২২, ২৬, ৩১ ও ১০৯ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

এ বিষয়ে ইউনুছ আলী আকন্দ রিট আবেদন দাখিলের দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নিম্ন আদালতের সব দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের ওপর। কিন্তু ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়, যা সংবিধানের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক।

এ ছাড়া ৯৫ (গ) অনুচ্ছেদ অনুযায়ী, আইন তৈরি করে বিচারপতি নিয়োগের কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আইন তৈরি করা হয়নি। প্রতিটি সরকার নিজ নিজ ক্ষমতাবলে বিচারপতি নিয়োগ দিয়েছে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

গত ১ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণ দিবস উপলক্ষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা একটি বাণী দিয়েছেন। বাণীতে তিনি উল্লেখ করেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে দেশে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে। এতে করে বিচার বিভাগের কার্যে বিঘ্ন ঘটছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট