,

বিটিআরসির গণশুনানি আজ

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোন কোম্পানিগুলোর ব্যাপারে গ্রাহকদের অসন্তোষের পরিপ্রেক্ষিতে তাদের অভিযোগ শোনার জন্য আজ মঙ্গলবার গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

image-7321

আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই শুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে গ্রাহকরা কলড্রপ, ভয়েস কল তথা ইন্টারনেট বান্ডেল প্যাকেজ এবং মূল্য দিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন। উল্লেখ্য, এ ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে এবারই প্রথম বিটিআরসি এ ধরনের আয়োজন করেছে।

বিটিআরসি’র একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত মোট ১ হাজার ৩০৭ জন মানুষ তাদের নাম নিবন্ধন করেছেন। তিনি বলেন, ‘কিন্তু অভিযোগের প্রকৃতি বিবেচনায় ৪৫০ জনকে শুনানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছে বিটিআরসি।

ওই কর্মকর্তা আরও জানান, মনোনীত ব্যক্তিদেরকে শুনানিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে ই-মেইল, এসএমএস ও ফোনকলের মাধ্যমে জানানো হয়েছে।

গণশুনানিতে বিটিআরসির কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন অভিযোগ ও বক্তব্যের জবাব দেয়ার জন্য মোবাইল ফোন কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনগণের কাছ থেকে বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির ইন্টারনেট সেবা, বিভিন্ন প্যাকেজের জটিলতা ও সমস্যা, কলরেট অফার বিশেষত সেবার মান নিয়ে অভিযোগের প্রেক্ষিতে গণশুনানির এই উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামের জজ কোর্টে একটি বৃহদাকার মোবাইল ফোন অপারেটরের অনাকাঙ্ক্ষিত অফারের ব্যাপারে অভিযোগের পর গত আগস্টে বিটিআরসির ১৯৯তম কমিশন সভায় এই গণশুনানির সিদ্ধান্ত নেয়া হয়।

কমিশন সভায় সকল মোবাইল ফোন অপারেটরের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট