,

১০ বিলিয়ন ডলার ব্যয়ে নতুন দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :আলি আকবর সালেহিনতুন দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি শনিবার এ তথ্য জানিয়েছেন। এক অনুষ্ঠানে আলোচনায় তিনি জানান, ইরানের বুশেহর শহরে ১০ বিলিয়ন ডলারের নতুন দুটি পারমাণবিক প্রকল্পের কাজ শুরু হয়েছে।

c84854a91ac9ec444c8bacce044694c4-5832dd3636760

আলি আকবর সালেহি জানান, সেন্ট্রাল ব্যাংক অব ইরানের অনুমোদন সাপেক্ষে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে নতুন প্রকল্পের অর্থ ছাড় শুরু হবে।

অনুষ্ঠানে এ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইরান বেশকিছু খাতে অগ্রগতি অর্জন করেছেন। দেশটি এখন উজ্জ্বল ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছে।

ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই বুশেহর শহরেই অবস্থিত। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

২০১৪ সালে ইরান-রাশিয়া নতুন দুটি পারমাণবিক রিঅ্যাক্টর স্থাপনে ‍চুক্তিবদ্ধ হয়। এছাড়া একই বছরের নভেম্বর তেহরান-মস্কো ইরানে আরও আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা