,

নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

 

নিজস্ব প্রতিবেদক : আসন্ন নারায়ণগঞ্জ সি‌টি ক‌রপোরেশন (নাসিক) নির্বাচ‌নে বিএন‌পির অংশগ্রহণ করার কথা জানানো হয়েছে আগেই। ত‌বে কে হবেন ধানের শীষের প্রার্থী, এ নিয়ে সিদ্ধান্ত নিতে বেশ বেগ পেতে হচ্ছে দলের হাই কমান্ডকে।

image-7306

‌সোমবার রা‌তেও না‌সিক নির্বাচ‌নের প্রার্থী বাছাই কর‌তে গুলশান কার্যাল‌য়ে বৈঠক করেন বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া। তবে সিদ্ধান্ত জানানো হয়নি এখনও।

গত নির্বাচ‌নে ভো‌টের দিন নির্বাচন থেকে সরে যায় বিএনপি। ওই সময় প্রার্থী ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি অ্যাড‌ভো‌কেট তৈমুর আলম খন্দকার‌। এবারও স্থানীয় নেতা-কর্মীরা চান-তিনি নির্বাচন করুন। কিন্তু তৈমুর আলম নির্বাচন না করার কথা জানিয়েছেন দলীয় হাই কমান্ডকে।

সোমবার রাতের বৈঠকেও নিজের ‘অপারগতা’র কথা খালেদা জিয়াকে জানান তিনি।

বৈঠক শেষে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তৈমুর আলম খন্দকার বলেন, স্থানীয় নেতা-কর্মীদের সবার কথা ম্যাডাম শু‌নে‌ছেন। তারা নির্বাচনে প্রার্থী হিসেবে আমা‌কে চান।

‘কিন্তু আমি আমার অপারগতার কথা জা‌নি‌য়ে‌ছি। এখন কে নির্বাচনে প্রার্থী হচ্ছেন-এ বিষয়ে সিদ্ধান্তের কথা মঙ্গলবার জানা যা‌বে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা