,

মেসির বার্সা ছাড়ার গুঞ্জন সর্বত্র ছড়িয়ে পড়েছে

messiস্পোর্টস ডেস্ক : এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে নিয়ে যে গুঞ্জন সর্বত্র ছড়িয়ে পড়েছে তা শুনলে হয়তো চোখ কপালে উঠে যেতে পারে বার্সেলোনা সমর্থকদের। মেসি নাকি আর থাকবেন না ছোটবেলার ক্লাব বার্সেলোনায়। বিষয়টি বেশ জোরেসোরেই আলোচিত হচ্ছে ইউরোপের গণমাধ্যমগুলোতে।

মেসিকে দলে ভেড়ানোর জন্য অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি। এবারের মৌসুমের শুরুতে বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা ম্যানসিটিতে আসার পর আবার গুঞ্জন উঠেছিল মেসিকে নিয়ে। তাহলে কী পুরোনো শিষ্যকে ইংল্যান্ডে নিয়ে আসতে পারবেন গার্দিওলা? স্প্যানিশ এই কোচ অবশ্য শুরুতেই সাফ বলে দিয়েছিলেন যে, মেসিকে বার্সা থেকে নিয়ে আসা অসম্ভব ব্যাপার। তবে সম্প্রতি মেসি নিজেই নতুন করে উসকে দিয়েছেন বিতর্কটা। বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করবেন কি না, সে ব্যাপারে নাকি এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি আর্জেন্টাইন তারকা।

মেসির মুখ থেকে এমন কথা শোনার পর আবার তাঁকে দলে ভেড়ানোর জন্য নতুন উদ্যোমে মাঠে নেমেছে ম্যানসিটি। পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে পাওয়ার জন্য ২৩৩ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি আছে ইংল্যান্ডের এই ক্লাবটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যানসিটির নির্বাহী পরিচালক জানান, মেসি যদি বার্সেলোনা ছেড়ে দেন তবে ম্যানসিটির সাথে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মেসি বার্সেলোনাতেই তাঁর ক্যারিয়ার শেষ করবেন সেটাই স্বাভাবিক। কিন্তু তিনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান তবে তাঁর জন্য আমাদের দরজা সব সময়ই খোলা আছে।’

বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৮ সাল পর্যন্ত। সত্যিই যদি মেসি এই চুক্তি নবায়ন না করে অন্য কোথাও পাড়ি জমানোর চিন্তা করেন তাহলে বড় ওলটপালটই হয়ে যাবে ইউরোপিয়ান ফুটবলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে