,

‘এগারো জন মিলে একজনের সঙ্গে পারিনি আমরা’

shakib-al-hasanস্পোর্টস রিপোর্টার : লক্ষ্যটা বেশ বড়ই ছিল, ১৮৩ রানের। রাজশাহী কিংসের সামনে এই লক্ষ্য বেঁধে দিয়ে কিছুটা নিশ্চিন্তই থাকার কথা ঢাকা ডায়নামাইটসের। অথচ এই বিশাল লক্ষ্যকেও অনেকটা ছোট করে ফেলেছেন একজনই, তিনি হলেন সামিত প্যাটেল। মাত্র ৩৯ বলে ৭৫ রনের একটি ঝড়ো ইনিংস খেলে রাজশাহীর জয়টাকে সহজ করে ফেলেছেন এই ইংলিশ ব্যাটসম্যান।

ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানও মনে করেন, তাঁরা হেরেছেন একজনেরই কাছে। সামিতের একার কাছে নাকি তারা এগারো জন মিলেও পারেননি।

সোমবারের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে রাজশাহী তিন উইকেটে হারিয়েছে ঢাকাকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের ব্যর্থতায় হতাশ সাকিব বলেন, ‘সত্যি কথা বলতে কি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি বলেই আমরা এই ম্যাচে হেরেছি। আর রাজশাহীর জয়ে সবচেয়ে বড় অবদান ছিল সামিতের। মুমিনুলও ভালো ব্যাটিং করেছে। কিন্তু সামিত প্যাটেল যেভাবে ব্যাটিং করেছে পুরো খেলাটাই বদলে দিয়েছে।’

সামিতের প্রশংসা করে ঢাকা অধিনায়ক বলেন, ‘আমাদের বিপক্ষে দুটো ম্যাচই রাজশাহী ভালো খেলেছে। দুটো ম্যাচেই সামিত প্যাটেল দারুণ খেলেছে। দুবারই আমরা একজন খেলোয়াড়ের কাছে হেরে গেছি। আসলে আমরা এগারোজন মিলে একজনের সঙ্গে পারিনি।’

৭৫ রানের ঝড়ো ইনিংসটি খেলতে সামিত ছয়টি ছক্কা হকিয়েছেন, ছিল পাঁচটি চারের মার। তাই ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। এর আগে প্রথম দেখায় ছয় উইকেটে জিতেছিল রাজশাহী। সেবার অপরাজিত ৪৪ রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন এই ইংলিশ অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা