বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ির পেছনের সিটে বসে আছে ভূতের বাচ্চা, ধরা পড়ল সেলফিতে!

girlঅনলাইন ডেস্ক : নিজের মায়ের গাড়িতে বসে তোলা এক মেয়ের রোমহর্ষক সেলফিতে গাড়িটির পেছনের সিটে বসে থাকা একটি ভূতের বাচ্চার ছবি উঠেছে। অতিপ্রাকৃত তৎপরতা বিশেষজ্ঞদের বিশ্বাস এটি কবর জগত থেকে একটি সতর্কতা সংকেত ছিল।

মেলিসা কার্টজ (৪৮) তার ১৩ বছর বয়সী মেয়ে হার্পারকে গাড়িতে করে নিয়ে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণে যাচ্ছিলেন। এ সময় মেয়েটি একঘেয়েমিতে আক্রান্ত হয়ে নিজের ছবি তুলতে থাকে।

দুই সন্তানের ওই জননী দাবি করেছেন, তিনি পরে তার মেয়ের তোলা একটি ছবিতে তার গাড়ির পেছনের সিটে বসা একটি ভূতের বাচ্চার ছবি শনাক্ত করেছেন।

বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে মেলিসা আবিষ্কার করেন যে, তার মেয়ে যেদিন ছবি তুলছিল সেদিন ছিল একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার বর্ষপূর্তি। তার ধারণা ওই দুর্ঘটনায় হয়তো কোনো শিশু নিহত হয়েছিল।

অতিপ্রাকৃত তৎপরতা নিয়ে অনুসন্ধানকারী বেশ কয়েকজন এই ছবি নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, হার্পারের দিকে ভূতের হাত তেড়ে এসেছে হয়ত।

কিন্তু মেলিসা বলেন, তিনি ভূতের তাড়া নিয়ে ভীত নন। আর তার মেয়ে হার্পারও অতিপ্রাকৃত তৎপরতার একটি ম্যাগনেট।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা মেলিসা বলেন, “যেখানে ছবিটি তোলা হয়েছিল ঠিক সেখানটাতেই একবছর আগে মারাত্মক একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। তখন একটি হেলিকপ্টারে করে কাকে যেন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছিলাম আমি।”

“তবে আমি জিজ্ঞেস করা সত্ত্বেও তারা আমাকে নির্দিষ্ট করে কিছুই জানায়নি। ফলে আমি ধরে নিয়েছিলাম এটি কোনো শিশু হবে হয়ত। আর এ কারণেই তারা আমাকে কোনো তথ্য দেয়নি।”

ভূতের বাচ্চার ছবিটির ব্যাপারে মেলিসা বলেন, “এটা খুবই গুরুত্বপূর্ণ যে, বিশ্বকে ছবিটি দেখতে হবে। কারণ আমি জানি এটি খাঁটি এবং বাস্তব ছবি। গাড়িতে আমরা মা মেয়ে দুজনই মাত্র ছিলাম।”

কানাডার এইডোলোন প্রজেক্টে কর্মরত মনোবিজ্ঞান, পরকাল এবং অতিপ্রাকৃত অধ্যায়ন বিভাগের পরিচালক গ্রেগ পোচাতে ছবিটি দেখান মেলিসা। গ্রেগ পোচা এফবিআই এবং সিআইএ ছবি বিশ্লেষণে ব্যবহার করে এমন প্রযুক্তির ব্যবহার করে ছবিটি বিশ্লেষণ করেন। তিনি বলেন, গাড়ির পেছনের সিটে বসে থাকা ভূতের বাচ্চার ছবিটির কোনো রং বা তাপমাত্রা নেই। তার মানে এটি নিশ্চয় কোনো ভূতের ছবি।

দ্য সান পত্রিকায় এই গল্পটি প্রথম প্রকাশিত হয়।
সূত্র : ফক্স নিউজ

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু