,

৮০০ কি.মি. সীমান্ত সড়ক বানাবে সেনাবাহিনী : কাদের

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর সেনাবাহিনী বিজিবির জন্য ৮০০ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ শুরু করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘সেনাবাহিনী আগামী বছর থেকে প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত সড়কের কাজ শুরু করবে। পৃথিবীর সব দেশে বর্ডারে সড়ক থাকলেও বাংলাদেশে নেই। তাই এ কাজটি আমরা সেনাবাহিনী দিয়ে শুরু করতে যাচ্ছি। যার নকশা চূড়ান্ত করা আছে।’

quader1479740148

কুমিল্লা সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে সোমবার বিকেলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অংশীদার সেনাবাহিনী। সড়ক যোগাযোগে যে বিপ্লব ঘটছে, তাতে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্য মন্ত্রণালয়েও তারা ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল রাশেদ আমিন। উপস্থিত ছিলেন সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট