,

পৃথিবীর সবচেয়ে ধনী গ্রাম

 

চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসু প্রদেশের এই গ্রামটির নাম হুয়াসি। একেই বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী গ্রাম। এই গ্রামে আছে মহানগরের সকল সুবিধা। চীনের একজন কৃষকের গড় আয়ের ৪০ গুণ বেশি আয় করে এই গ্রামের একজন বাসিন্দা।

image-7239

ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকার মতে, এই গ্রামের একজন বাসিন্দার গড় বার্ষিক বেতন ১,২২,৬০০ ইউয়ান (১৭,৭১৭ মার্কিন ডলার)। হুয়াসি গ্রাম ৩০০ কোটি ইউয়ান খরচ বানিয়েছে ৭২ তলার আকাশছোঁয়া ভবন। এই গ্রামে আছে হেলিকপ্টার ট্যাক্সি, একটি থিম পার্ক এবং সারি সারি বিলাসবহুল ভিলা। আরো আছে একটি জাদুঘর, যেখানে দেখতে পাওয়া যায় ৮০০ রকমের প্রাচীণ নিদর্শন।

২০০৩ সালে গ্রামটি ঘোষণা দেয় যে, তাদের বার্ষিক অর্থনৈতিক লেনদেন এক হাজার কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে।

মজার ব্যাপার হচ্ছে, হুয়াসি গ্রামের মাত্র দুই হাজার লোক ঘোষণা দিয়েছে যে ব্যাঙ্কে তাদের জমার পরিমাণ ১০ লাখ ইউয়ানের বেশি। কর্তৃপক্ষের তরফ থেকে প্রতি বাসিন্দাকে একটি করে ভিলা ও একটি করে গাড়ি দেয়া হয়েছে। তবে কেউ গ্রাম ছেড়ে চলে গেলে এগুলোতে আর তার মালিকানা থাকবে না।

গ্রামটি সম্প্রতি তার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। ১৯৬১ সালে গ্রামটি প্রতিষ্ঠিত হয়। সে-সময়ের একটি দরিদ্র গ্রামকে আজকের এই পর্যায়ে আনার যিনি প্রাণপুরুষ তিনি হলেন ঊ রেনপাও, হুয়াসি ভিলেজ কমিউনিস্ট পার্টি কমিটির তৎকালীন সাধারণ সম্পাদক। তিনি এলুমিনিয়ামজাতীয় কাঁচামালের ব্যবসা করতেন। তিনি নিজ গ্রামবাসীকেও এর অংশীদার করে ফেলেন। গ্রামবাসী এখন একটি মাল্টি-সেক্টর ইন্ডাস্ট্রিয়াল কম্পানির অংশীদার, যে কম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। এই কম্পানি বিমান কিনেছে এবং জাহাজ কেনার পরিকল্পনা করছে। কম্পানির অংশীদার হিসেবে গ্রামবাসী এর বার্ষিক মুনাফার এক-পঞ্চমাংশ পায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা