,

সব টিভি চ্যানেল ওয়েজবোর্ডের আওতায় আনা হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে গণমাধ্যমের জন্য ওয়েজবোর্ড আছে; কিন্তু তার বাস্তবায়ন নেই। বিশেষ করে টিভি চ্যানেলে। তাই টেলিভিশনের সংবাদকর্মী ও কলাকুশলীদের ওয়েজবোর্ডের আওতায় আনা হবে।

image-7237-1

তথ্যমন্ত্রী বলেন, তবে তা (টিভি চ্যানেলে ওয়েজবোর্ড) প্রচলিত আইনের আওতায় আনা সম্ভব নয়। এজন্য ৭৪ সালের আইন পরিবর্তন করতে হবে। আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় এক রেস্টুরেন্টে ‘বিশ্ব টেলিভিশন দিবস-২০১৬’ উপলক্ষে ‘সম্প্রচার সাংবাদিকতার উন্নয়ন অগ্রগতি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৈঠকের আয়োজন করে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ।

চ্যানেলগুলোকে ডিজিটাল মিডিয়ার আওতায় আনার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। তাই এর আধুনিকায়ন করতে হবে। দেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে। এজন্য যেসব সংস্কার করা দরকার তা করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে গণমাধ্যমের প্রধান হুমকি জঙ্গিবাদ ও মাফিয়া চক্র। আর এ হুমকিকে মোকাবিলায় সরকার ও মিডিয়াকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

বৈঠকে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ-এর প্রধান নির্বাহী এম এম বাদশাহ বলেন, স্বাধীন বাংলাদেশের সংবাদ, সাংবাদিক এবং সাংবাদিকতার ৪৪ বছরের ইতিহাসে বরাবরই সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনা ঘটেছে।

তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে ৪৪টি টেলিভিশন, ২২টি এফএম রেডিও, ৩২টি কমিউনিটি রেডিও, এক হাজার ১৮৭টি দৈনিক পত্রিকা এবং শতাধিক অনলাইন পত্রিকা রয়েছে।

মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ-এর পরিচালক (অপারেশন্স) রিদওয়ান করীম তুহিনের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক আহমেদ রাজু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট