বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর অনেকটাই শান্ত : ঘুরে দাড়াঁতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলো

nasirnagar-pic-2নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পরিবারের ঘরবাড়ি ও মন্দিরে হামলার পর আতংক ও থমথমে অবস্থা কেটে গেছে এবং পরিস্হিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে অনেকটাই। ঘরবাড়ি ও মন্দির মেরামত করছেন ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের লোকজন। প্রশাসন ও ব্যক্তিগত সহযোগীতায় ঘুরে দাড়িয়েছে তারা। জনমনে আতংক কমে যাওয়ায় ও সার্বিক পরিস্থিতি আগের তুলনায় বেশ শান্ত হওয়ায় বর্তমানে হিন্দু পরিবারের লোকজন বাড়িঘর মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে নাসিরনগরের ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে জানা যায়, ২৯ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের রসরাজ দাস নামের এক ছেলের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি ব্যবহার করে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যাঙ্গচিত্র করে একটি পোস্ট দেয়। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে সেদিনই সন্ধায় তাকে পুলিশ আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে ৩০ অক্টোবর দুপুরে নাসিরনগর উপজেলা সদরে পৃথক সমাবেশ করে আহলে সুন্নাত ওয়াল জামাত ও তৌহিদি জনতার লোকজন। সমাবেশ শেষে উপজেলা সদরের দত্তবাড়ির মন্দির, নমসুদ্রপাড়া মন্দির, জগন্নাথ মন্দির ঘোষপাড়া মন্দির, গৌরমন্দিরসহ ৬টি মন্দির গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। হামলাকারীরা শতাধীক সংখ্যালঘু পরিবারের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। ঘটনার পর ৪ নভেম্বর আবারো হিন্দু পরিবারের একটি মন্দির সহ ৫টি বাড়ির রান্নাঘর, গোয়াল ঘর, ১৩ নভেম্বর সকালে হিন্দু পরিবারের একটি পরিত্যাক্ত ঘরের জালে ও ১৬ তারিখ রাতে উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব এর একটি গোয়াল ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এনিয়ে এলাকায় চরম আতংক দেখা দিলে বিভিন্ন সময়ে ৬ টি মামলা রুজু করে নাসিরনগর থানায়। এই ঘটনায় রসরাজ দাস সহ বিভিন্ন সময়ে ৮৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এসব কারনে নাসিরনগরের হিন্দু পল্লীতে আতংক ও থমথমে অবস্থা বিরাজ করে। তবে বর্তমানে আতংক ও থমথমে অবস্থা অনেকটাই কেটে গেছে। সরকারী ও বেসরকারী বিভিন্ন অনুদানের টাকায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর ও মন্দিরের মেরামত কাজ করতে ব্যস্ত সময় পার করছেন এখানকার হিন্দু পরিবারের লোকজন। আগের মত আতংক নেই তাদের মনে।

হামলায় ক্ষতিগ্রস্থ কাশি পাড়ার বিমোল বিহারী চৌধূরী জানান, ৩০ অক্টোবরে আমার পরিবারের বেশকয়েকটি ঘর ও পারিবারিক মন্দির ভাংচুর করে দুর্বৃত্তরা। তবে বিভিন্ন সরকারী বেসরকারী ত্রাণ সহায়তায় আবারো আমাদের ঘরবাড়ি ঠিক করছি। তিনি আরো জানান, বিভিন্ন সময়ে তিন বান্ডেল টিন ও ২১ হাজার টাকা ত্রাণ সহায়তা পেয়েছেন তিনি।

উপজেলা সদরের ক্ষতিগ্রস্থ অমূল্য দাশ জানান, আগে প্রতিনিয়ত হামলা ভাংচুর ও আগুনের ভয় কাজ করত। এখন তা অনেকটাই কমে গেছে। বর্তমানে আমরা আমাদের পরিবারের ক্ষতিগ্রস্থ ঘর গুলো ঠিক করছি।

ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি ঠিক করার কাজ করতে আসা কাঠ মিস্ত্রি লিটন সূত্রধর জানান, এখন আর ভয় নেই আমাদের মনের মধ্যে। সবাই বাড়িঘর ঠিক করার কাজে ব্যস্থ সময় পার করছেন। এখন এলাকায় অনেক কাজ।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকতা মো. লিয়াকত আলী বলেন, এলাকায় বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে প্রায় শতাধিক পরিবারকে বিভিন্নভাবে পাওয়া অনুদান বিতরন করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারীভাবে প্রায় ৬ লাখ টাকা উপরে  ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাওয়া সাড়েঁ সাত  লাখ টাকা ও সরকারি ভাবে ১১৪ বান্ডিল ঢেউটিন বিতরন করা হয়েছে। তাছাড়া রেড ক্রিসেন্টের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকে গুলোকে ব্যবহার্য সামগ্রি প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মন্দির মেরামত কাজ চলছে নাসিরনগরে ।  ক্ষতিগ্রস্থদের মাঝে  আরো সহায়তা করা হবে বলেও জানান তিনি।

এদিকে জেলা পুলিশের সহায়তায় নাসিরনগরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা সদরের ২৭ টি স্থানে সিসি ক্যামেরা বসানো কাজ শুরু হয়েছে। এছাড়াও নাসিরনগরে প্রায় তিনশত পুলিশ, ২ প্লাটুন র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ