,

বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

1451165নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, আজিজুল বারী হেলাল, মারুফ কামাল খান ও শিমুল বিশ্বাসসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার চার্জশিট আমলে নিয়ে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

একই মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমান উল্লাহ আমানসহ ১৮ জন জামিনে এবং ২ আসামি কারাগারে রয়েছেন। প্রসঙ্গত, নাশকতার অভিযোগ ২০১৫ সালের ১৯ মার্চ মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজিব আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর চলতি বছরের ৭ আগস্ট মিরপুর মডেল থানার এসআই আরিফুর রহমান বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়াসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট