,

ঢাকার দারুণ শুরু

sangaস্পোর্টস ডেস্ক : সর্বশেষ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ৮৩ রানে ৭ উইকেট হারিয়েছিল ঢাকা ডায়নামাইটস। সেই জন্যেই কিনা আজ রাজশাহীর বিপক্ষে ধীর গতিতেই শুরু করলেন ঢাকার দুই ওপেনার মেহেদী মারুফ এবং কুমার সাঙ্গাকারা।

এর আগে চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আজ সোমাবারের প্রথম খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস। শুরুটা ধীরে হলেও আস্তে আস্তে হাত খুলতে শুরু করেন দুই ওপেনার। শুরু হয় ধুমধারাক্কা ব্যাটিং। স্পিন বিস্ময় মেহেদী মিরাজের ওভারে দুই বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারি হাঁকান দুই ব্যাটসম্যান। ৩৬ বলে এই জুটি তুলে ফেলে ৫০ রান।

শেষ পর্যন্ত ৭১ রানে ভাঙ্গে উদ্বোধনী জুটি। আবুল হাসানের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন মেহেদী মারুফ। ২৫ বলে ৩ চার এবং ২ ছক্কায় ৩৫ রান করেন এই ওপেনার। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাঙ্গাকারা অপরাজিত আছেন ৩২ রানে। তার নতুন সঙ্গী হয়েছেন ম্যাট কোলেস।

৫ ম্যাচের ৪টি তে হেরে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে রাজশাহী কিংস। অন্যদিকে গতকাল মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের কাছে শীর্ষস্থান হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন এবং সনি সিক্স।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা