,

টস জিতে ব্যাটিংয়ে সাকিবের ঢাকা

dhaka-dynamits20161121124756স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের খেলা প্রায় শেষ। এবার শুরু ফিরতি লেগের খেলা, সঙ্গে প্রথম লেগের হিসাব-নিকাশ মেলানোর পালা দলগুলোর। সেই পর্বের শুরুতেই আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাব্বির-মিরাজদের রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের কাছে বাজেভাবেই হেরেছে তারা, যদিও নয় রানের জয়-পরাজয়ের ব্যবধান সেটা বলবে না। তবে ৮৩ রানে সাত উইকেট হারানো দলটি ব্যাটিংয়ে চরমভাবেই ব্যর্থ হয়েছে। শেষের দিকে সিকুজে প্রসন্ন অতিমানবীয় ইনিংস খেলে ফেলাতেই পরাজয়ের ব্যবধানটা ছোট হয়েছে তাদের। এর আগে প্রথম দেখায় সাব্বির-মিরাজদের কাছে হারে সাকিব-নাসিররা। তাই আজকের ম্যাচটি যেমন ঢাকার জন্য প্রতিশোধের, তেমনি নিজেদের ভুল শুধরে জয়ের ধারায় ফেরারও।

দিনের প্রথম ম্যাচে নিজেদের শতভাগ উজাড় করে দেয়ার বিকল্প নেই রাজশাহী কিংসেরও। আগের পাঁচ ম্যাচে কেবল ঢাকা ডায়নামাইটসকে হারাতে পারা দলটি বাকি চার ম্যাচে হেরে রীতিমতো খাদের কিনারে দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে আবারো আসরের কাগজে-কলমে সেরা দলটির মুখোমুখি হওয়া, বাড়তি এক চ্যালেঞ্জই ড্যারেন স্যামির দলের জন্য। তবে এমন ম্যাচের আগে দলটির অনুপ্রেরণা ওই ঢাকা ডায়নামাইটসই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে