,

জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান সিরীয় সরকারের

mediaitemআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরে প্রচণ্ড যুদ্ধ বন্ধে জাতিসংঘের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। গতকাল রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জাতিসংঘের পরিকল্পনায় বলা হয়, বিদ্রোহী যোদ্ধা প্রত্যাহার করা হলে বিদ্রোহী-অধ্যুষিত পূর্ব আলেপ্পো বিরোধীদের নিয়ন্ত্রণে থাকবে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম গতকাল দামেস্কে জাতিসংঘের সিরিয়া-বিষয়ক দূত স্তেফান দো মিস্তুরার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সময় জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের পরিকল্পনাকে জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোর একটি স্কুলে বিদ্রোহীদের হামলায় আট শিশু নিহত হয়েছে।

বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনী ব্যারেলবোমা ফেলেছে বলে অধিকারকর্মীদের ভাষ্য। এতে একটি পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, তিন সপ্তাহের যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার থেকে আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় নতুন করে বোমা হামলা শুরু করে সরকারের অনুগত সেনারা। এতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে