,

প্রভাসের সঙ্গে জুটি বাঁধছেন নীল

বিনোদন ডেস্ক :বাহুবলী অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নীল নীতিন মুকেশ। ছবির নাম এখনও ঠিক হয়নি। ছবিটি পরিচালনা করবেন ওয়াই সুজিত রেড্ডি। পরের বছর রিলিজ করবে ছবিটি।

nile-binodon69

নীল বলেছেন, ‘ছবিটি চূড়ান্ত করতে আমি এক বছর সময় নিয়েছি। ছবির প্রস্তাব আমি গ্রহণ করেছি, কারণ ছবির স্টোরিলাইন। ছবির স্টোরিলাইন বেশ জটিল। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং।

আমি আরও একবার নিজের সঙ্গে পরীক্ষানিরীক্ষা করার সুযোগ পেলাম। প্রভাসের সঙ্গে কাজ করার জন্য আমি এক্সাইটেড হয়ে আছি।’

ছবিটির জন্য তামিল ও তেলেগুর স্পেশাল ক্লাস করেছেন নীল।

এখন বাহুবলী ২ এর কাজ নিয়ে ব্যস্ত আছেন প্রভাস। এই ছবিটিও পরের বছর রিলিজ করবে। সুজিত রেড্ডির ছবি ও বাহুবলী ২ ছাড়া আরও একটি প্রজেক্ট আছে প্রভসের হাতে।

শোনা গেছে, সেই ছবিতে প্রভাসকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। ছবির শুটিং সম্ভবত পরের বছর জুন মাসে শুরু হবে। তবে অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা হয়নি। ছবিটি বড় বাজেটের ছবি। শোনা গেছে ১০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে ছবিটি।

এছাড়া সূর্যর সিংহম ৩ ছবিতেও নাকি স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা যাবে প্রভাসকে। সিংহম ৩-এ সূর্য ছাড়াও অভিনয় করছেন অনুশকা শেট্টি ও শ্রুতি হাসান। ১৬ ডিসেম্বর রিলিজ হবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে