,

অনুমতি পেল রণবীর-বাণীর ২৩ চুম্বন

বিনোদন ডেস্ক : আদিত্য চোপড়া পরিচালিত বেফিকর সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর সিং ও বাণী কাপুর। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পরই এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

rannvir1479693043
কারণ এই সিনেমায় রণবীর-বাণীর ২৩টি চুম্বন দৃশ্য রয়েছে। তাই অনেকে ধারণা করেছিল, ভারতীয় সেন্সর বোর্ড এসব দৃশ্যসহ ছাড়পত্র প্রদান করবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কোনো রকম কাটাকুটি ছাড়াই অনুমতি পেয়েছে রণবীর সিং ও বাণী কাপুরের ২৩টি চুম্বন দৃশ্য। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে ভারতীয় সেন্সর বোর্ডের প্রধান পাহলাজ নিহালানি বলেন, ‘আগের সিনেমাগুলোর (তামাশা, অ্যায় দিল হ্যায় মুশকিল) চেয়ে এ সিনেমার চুম্বন দৃশ্যের উদ্দেশ্য ভিন্ন। আগের সিনেমার চুম্বন দৃশ্যগুলো খুব অন্তরঙ্গ ও দীর্ঘ সময়ব্যাপী ছিল। কিন্তু বেফিকর সিনেমার চুম্বন দৃশ্যগুলো আন্তরিকতা, স্নেহ, সম্পর্কের প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এমনকি এ সব দৃশ্যের শুট কাছ থেকে করা হয়নি। যার জন্য এ সিনেমার চুম্বনদৃশ্যগুলো আগের সিনেমার চুম্বন দৃশ্যের চেয়ে ভিন্ন।’

এ ধরণের দৃশ্য ফ্রান্সের নাগরিকদের কাছে গ্রহণযোগ্য বলেও জানান পাহলাজ নিহালানি। তিনি বলেন, ‘দেখেন, ভারতে পাবলিক প্লেসে চুম্বন করা নিষিদ্ধ। কিন্তু প্যারিসে কোনো বাধা নেই। ওখানে চুমু খাওয়াটা শুধু প্রেমিক যুগলের জন্য উন্মুক্ত নয় বরং কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও তারা পরস্পরকে চুমু খায়। আমরা বহিরাগত মানুষের সংস্কৃতির উপর আমাদের সংস্কৃতি চাপিয়ে দিতে পারি না।’

সম্ভবত বেফিকর সিনেমাই হবে বলিউডের সবচেয়ে বেশিসংখ্যক চুম্বন দৃশ্য সম্ভলিত কোনো সিনেমা। শুরু থেকেই জানা যায়, বেফিকর একটি রোমান্টিক ঘরানার সিনেমা। সিনেমার শুটিংও করা হয়েছে ভালোবাসার শহর ফ্রান্সের রাজধানী প্যারিসে। বার্নার্ডো বারটোলুসি পরিচালিত লাস্ট টাঙ্গো ইন প্যারিস সিনেমার ভারতীয় সংস্করণ এটি।

সিনেমার গল্পে দেখা যাবে, রণবীর ও বাণী দুজনেই বেশ স্বাধীনচেতা। এরপর তাদের দুজনের দেখা হয় প্যারিসে। তারপর থেকেই তাদের মধ্যে সম্পর্ক তৈরী হয়। এতগুলো চুম্বন দৃশ্য থাকলেও সিনেমায় বাড়াবাড়ি কোনো অন্তরঙ্গ দৃশ্য নেই বলে জানা গেছে।

বেফিকর সিনেমাটির চিত্রনাট্য, প্রযোজনা এবং পরিচালনা করছেন আদিত্য চোপড়া। চলতি বছরের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে