,

‘ললিপপ ধরা এক কচি হাতে ছোপ ছোপ রক্ত’

 

আন্তর্জাতিক ডেস্ক :‘ললিপপ ধরা একটা কচি হাত। গোটা হাতে চাপ চাপ রক্ত। কনুইয়ের দিক থেকে তাজা রক্ত গড়িয়ে এসে রেললাইনের গ্রানাইট ভিজিয়ে দিচ্ছে। দুমড়ে মুচড়ে যাওয়া এস-২ কোচের ভিতর থেকে ঝুলছে হাতটি। বগির দেওয়াল কেটে আটকে থাকা যাত্রীদের বের করে নিয়ে আসা হচ্ছে। এস-২ কোচে সামান্য ঝাঁকুনি লাগতেই ধপ করে রেললাইনের উপর খসে পড়ল হাতখানা। তখনও ওই ছোট্ট বাচ্চাটির আস্ত শরীরটা রয়ে গেছে বগির ভিতরেই। সে যে কী বীভৎস চিত্র, না দেখলে বোঝা যাবে না।’ এক নাগাড়ে ফোনের ও প্রান্ত থেকে বলে যাচ্ছিলেন এক উদ্ধারকর্মী।

52a013237492641d6c0c4d8326764ac3-5831d5ca42b75
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা তুলে এনেছে ওই উদ্ধারকর্মীর ভাষ্য। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাঙালি উদ্ধারকর্মীর বাড়ি বাঁকুড়া জেলায়। কাজ করেন একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থায়। সকাল সকাল অফিসারের ফোনে ঘুম ভাঙে। খবর আসে কানপুরের পুখরায়ানে ইন্দওর-পটনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে। ঘটনাস্থলে পৌঁছতেই চোখে পড়ল মর্মান্তিক ছবি। উল্টে যাওয়া ট্রেনের একটি কামরার সঙ্গে অন্য আর একটি কামরা একবারেই সেঁটে গিয়েছে। আবার একটা কামরা শূন্যে ঝুলছে।তখনও কামরার মধ্যে আটকে প্রচুর মানুষ। সেনা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দিয়েছেন।

একের পর এক বগির জানলা কেটে যাত্রীদের বের করে নিয়ে এসে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রীদের উদ্ধারকাজ ত্বরাণ্বিত করতে নজিরবিহীনভাবে লখনউ থেকে কানপুরের মধ্যে তৈরি হয়েছে অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন করিডোর বা গ্রিন করিডোর। ‘সঙ্গে সঙ্গে সেনাদের সাহায্য করার জন্য কাজে নেমে পড়লাম আমরা।’’ যোগ করলেন তিনি। ইলেকট্রিক ড্রিল মেশিন দিয়ে ধীরে ধীরে বগির দেওয়াল কাটা শুরু হল। ভিতর থেকে তখন চিৎকার আসছে, ‘‘মুঝে ভি বাঁচাও। ইধর হ্যায় ইধর।’

‘দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের কামরা থেকে প্রায় ৫০ জনকে বের করে নিয়ে আসলাম। মারাও গেছেন প্রচুর যাত্রী। সংখ্যা কত জানা নেই। তার হিসেব দেবে রেল’ গলায় উদ্বেগের সুর ওই বাঙালি ইঞ্জিনিয়ারের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে