,

চবি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

diaz20161120221604চবি প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইট এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের গোয়েন্দা পুলিশের একটি সূত্র এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকায় নিজ বাসায় ফ্যানের সঙ্গে দিয়াজের মরদেহ ঝুলতে দেখা যায়।

তবে কী কারণে এ মৃত্যু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছেছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুজিবর রহমান।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা