,

চীন সংলগ্ন মিয়ানমার সীমান্তে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ২

31286-untitled-1আন্তর্জাতিক ডেস্ক : চীন সংলগ্ন মিয়ানমার সীমান্তে কয়েকটি বিদ্রোহী সংগঠনের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত দুই জনের প্রাণহানির কথা জানিয়েছে থ্যাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শহর মিউজে এই সংঘর্ষ হয়েছে।

এমন সময় এই সংঘর্ষ শুরু হলো যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিপীড়নের স্বীকার হচ্ছে সে দেশের মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়। মিয়ানমারে প্রত্যক্ষ সেনা সরকারব্যবস্থার অবসানের পর পশ্চিমা বিশ্ব সেখানে সু চির নেতৃত্বে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকাশ চাইছেন, এইসব জাতিগত নিপীড়নে তার সম্ভাবনা নস্যাৎ হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চোরাচালানের জন্য কুখ্যাতি পাওয়া শহর মিউজের স্থানীয় বাসিন্দারা জানায়, রবিবার সকালে ওই সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, তীব্র সংঘর্ষের কারণে সীমান্তের নিরাপত্তা চৌকি পার হয়ে মানুষ মিউজ শহরের দিকে ছুটছে।

বিদ্রোহী সংগঠনগুলোর প্রতিনিধিরা বার্তা সংস্থা এপিকে জানায়, স্বাধীনতার দাবিতে সোচ্চার জাতিগোষ্ঠীগুলোর সশস্ত্র সংগঠন কোচিন ইন্ডিপেনডেন্স আর্মি (আরাকান আর্মি) তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মির সঙ্গে সেনাবাহিনীর ওই সংঘর্ষ হয়।

একইভাবে চীনা বার্তা সংস্থা জানায়, বিদ্রোহীদের মধ্যে কাচিন ইনডিপেন্ডেন্স আর্মি, এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স আর্মির যোদ্ধারা ছিল।

আলাদা নামের এই সংগঠনগুলো প্রত্যেকেই স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে। বিদ্রোহীদের একজন প্রতিনিধি হিসেবে আরাকান আর্মির এক সদস্য এপিকে বলেন, ‘জাতিগত সশস্ত্র গোষ্ঠী হিসেবে আমরা জোটবদ্ধ হয়ে লড়ছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা