,

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের উত্তর প্রদেশের ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাড়িয়েছে।উত্তরপ্রদেশের এডিজি (আইনশৃঙ্খলা) দলজিৎ সিং চৌধুরী জানান, আহতের সংখ্যা দুই শতাধিক।রবিবার ভোররাতে কানপুরের পুক্ষারায়নের কাছে পাটনা থেকে ইন্দোরগামী এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত এ হতাহতের ঘটনা ঘটে।

image-7135

উদ্ধা কাজে নিয়োজিত কর্মকর্তা জানান,ট্রেন থেকে বের করে আনার পর অক্ষত যাত্রীদের কাছের মালাসা স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে একটি বিশেষ ট্রেনে করে তাদের পাটনা পৌঁছে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে এ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে কথা বলে নির্দেশনাও দিয়েছেন।

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সাড়ে ৩ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। অন্যদিকে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও নিজে ডিজিপি-কে ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টিকে খতিয়ে দেখতে বলেছেন। পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা