,

ইসরাইলি সেনাবাহিনীতে বেড়েছে নারীর অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইলি সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ বেড়েছে। নারীরা স্বেচ্ছায় দেশটির প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিচ্ছে।১৮ বছর বয়সী স্মাদার তার স্বয়ংক্রিয় রাইফেলটি কাঁধে ঝুলিয়ে রেখেছে। তার সারা মুখ ধূলাবালি মাখা। কঠোর প্রশিক্ষণ সত্ত্বেও তার মুখের হাসিটি অমলিন। তার নারী প্রশিক্ষক চিৎকার করে এই কঠোর অনুশীলনে উৎরে যেতে তাকে উৎসাহ দিচ্ছেন।

image-7087

স্মাদার বলেন, ‘এই ইউনিটকে বেছে নেয়ার জন্য আমার কোনো আফসোস নেই। আমি সম্ভাব্য সবচেয়ে বেশি যুদ্ধবাজ ইউনিটে যোগ দিতে চাই।’

স্মাদার ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে যে কৌশলপূর্ণ ও ব্যাপক পরিবর্তন হচ্ছে তার অংশ। বিপুল সংখ্যক নারী এই কমবেট (যুদ্ধবাজ) ইউনিটটিতে যোগ দিচ্ছেন।

সেনাবাহিনী জানায়, মাত্র চার বছর আগে এই কমবেট (যুদ্ধবাজ) ইউনিটটিতে প্রায় তিন শতাংশ নারী ছিল। বর্তমানে ইউনিটটিতে নারীর সংখ্যা বেড়ে সাত শতাংশে দাঁড়িয়েছে। ২০১৭ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে ৯ দশমিক ৫ এ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সমাজের পরিবর্তিত প্রেক্ষাপট ও প্রয়োজনীয় সংখ্যক সৈন্যের অভাব এই দুই কারণেই কমবেট ইউনিটটিতে নারীর সংখ্যা বেড়ে গেছে।

প্রতিষ্ঠান হিসেবে সমাজের প্রাণকেন্দ্রে ইসরাইলি সামরিক বাহিনীর অবস্থান। এখানে প্রায় সব ইহুদি নাগরিককেই কাজ করতে হয়। এমনকি ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই হাগানায় নারীরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে এটি খুবই শক্তিশালী অঞ্চল।

বর্তমানে ছেলেদের বয়স ১৮ বছর হলেই ২ বছর ৮ মাসের জন্য তারা সেনাবাহিনীতে চাকরি করে। অন্যদিকে মেয়েরা দুই বছরের জন্য সেনাবাহিনীতে চাকরি করে। অতীতে যুদ্ধক্ষেত্রে নারীরা রেডিও অপারেটর অথবা সেবিকা হিসেবে দায়িত্ব পালন করত। বর্তমানে পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে।

২০০০ সালে ইসরাইলে নারী ও পুরুষের অংশগ্রহণে কারাকাল ব্যাটালিয়ন নামে প্রথম যৌথ ইউনিট গড়ে তোলা হয়। ওই বছর ইসরাইলে একটি সংশোধিত আইনে বলা হয়, ‘পুরুষদের মতো যেকোনো স্থানে যেকোনো ধরনের কাজ করার সমান অধিকার নারীদের রয়েছে।’

ইসরাইলি সেনাবাহিনীতে যে তিনটি যৌথ ইউনিট আছে বারদেলাস তার অন্যতম। ২০১৭ সালের মার্চে আরো একটি যৌথ ব্যাটালিয়ন করার পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে