,

সুন্দরবনে বাঘ জরিপ শুরু হচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহে

 

নিজস্ব প্রতিবেদক : ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি ব্যবহার করে চলতি মাসের শেষ সপ্তাহে সুন্দরবনে বাঘ জরিপ শুরু হচ্ছে।
সুন্দরবন পশ্চিমাঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো. সায়ীদ আলী জানান, এই জরিপ তিন মাসব্যাপী চলবে। এতে সুন্দরবনে তিনশ’ ক্যামেরা স্থাপন করা হবে।

172121_123
বন বিভাগ সূত্র জানায়, বেঙ্গল টাইগার কনজারভেশন অ্যাক্টিভিটি প্রজেক্টের অধীনে ওয়াশিংটন ভিত্তিক কনজারভেশন বায়োলজি ইনস্টিটিউশনের দুই আমেরিকান বিশেষজ্ঞ এই জরিপ মনিটরিং করবেন।
সুন্দরবন সার্কেলের বন রক্ষক জহির উদ্দিন আহমেদ এই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
নীল কমল, কাচিখালী ও সাতক্ষীরা রেঞ্জে বাঘ শাবক পাওয়া যাওয়ায় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে দাবি বন বিভাগের।

জহির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে প্রত্যেকটি বাঘ, বাঘিনী ও বাঘ শাবকের গতিবিধি পর্যবেক্ষণ করব।’
তিনি জানান, নভেম্বরের শেষ সপ্তাহে প্রথমে সাতক্ষীরায় এই জরিপ শুরু হবে এবং কমপক্ষে তিন মাস চলবে। এছাড়া আগামী বছর মাঝামাঝিতে খুলনা ও বাগেরহাট জেলায় বাঘের জরিপ শুরু হবে।
বাঘ জরিপ-২০১৫ অনুযায়ী, বাংলাদেশের সুন্দরবন অংশে ২০১৫ সালে মাত্র ১০৬টি বাঘ পাওয়া যায়। ২০০৪ সালে এখানে বাঘের সংখ্যা ছিল ৪৪০টি।বন বিভাগের তথ্য অনুযায়ী, অবৈধভাবে বাঘ শিকার ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত ১৫ বছরে সুন্দরবনে কমপক্ষে ৫০টি বাঘ মারা গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট