,

ভারতে ইসলামি ব্যাংক চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : ভারতীয়‌ মুসলিমদের কাছে ব্যাংক পরিষেবা আরো ব্যাপকভাবে পৌঁছে দিতে ভারত সরকারের কাছে সুদহীন ব্যাংকব্যবস্থা (‌ইসলামিক উইন্ডো)‌ চালু করার প্রস্তাব রেখেছে দেশটির রিজার্ভ ব্যাংক।

172138_173

ধর্মীয় কারণে মুসলিমদের অনেকেই ব্যাংকে টাকা রাখেন না, পাছে সুদ নিতে হয়। শরিয়তে সুদ নেয়া নিষিদ্ধ। পি টি আই–এর তথ্য জানার অধিকার আইনে করা একটি আবেদনের প্রেক্ষাপটে এই নিয়ে রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় সরকারকে লেখা একটি চিঠির প্রতিলিপি দেয়া হয়েছে।
রিজার্ভ ব্যাংক লিখেছে, বিশ্বের অনেক দেশেই এই রকম সুদহীন ব্যবস্থা চালু থাকলেও ভারতের ব্যাংকগুলোর এই রকম কোনো অভিজ্ঞতা নেই। তাই ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করা যেতে পারে।
সরকারের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে কিছু ব্যবস্থা চালু করা যেতে পারে। এই অভিজ্ঞতার ভিত্তিতে পুরোপুরি ইসলামিক ব্যাংকিং চালু করা হবে। মুসলিমদের অনেকেই ব্যাংকে টাকা রাখেন না। নগদে ব্যবসা করেন। কেন্দ্রীয় সরকার ৫০০ এবং হাজার টাকার নোট বাতিল করার পর তারা অনেকেই বিপাকে পড়েছেন। নতুন ব্যবস্থা চালু হলে তাদের ব্যাংকিং পরিষেবার আওতায় আনা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে