,

ইইউ -তে ঢোকার চিন্তা বাদ দিয়ে চীন-রাশিয়ার দিকে ঝুঁকছেন তুরস্কের এরদোয়ান

_92568763_gettyimages-620836330তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেবার চিন্তার মধ্যে আটকে থাকা তুরস্কের উচিত নয় – তারা বরং রাশিয়া ও চীনকে নিয়ে একটি ‘ইউরেশিয়ান’ গ্রুপে যোগ দিতে পারে।

সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়, মি. এরদোয়ান বলেছেন যে তিনি ইতিমধ্যেই তার এই ভাবনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সাথে আলোচনাও হয়েছে।

রাশিয়া ছাড়াও কাজাখিস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভের সাথেওএ বিষয়ে আলোচনা করেছেন মি.এরদোয়ান।

এ দুটি দেশই সাংহাই প্যাক্ট নামে একটি গ্রুপের সদস্য – যা হচ্ছেএকটি শিথিল নিরাপত্তা ও অর্থনৈতিক জোট। এর অন্য সদস্যরা হচ্ছে চীন , কিরগিজস্তান, এবং তাজিকিস্তান।

গত প্রায় এক দশক ধরে তুরস্কের আশা ছিল ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেবার। কিন্তু এ বছর জুলাই মাসে প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধেএক ব্যর্থ অভ্যুত্থানের পর ওই আলোচনা ঝিমিয়ে পড়েছে।

ইউরোপের নেতারা বলছেন, ওই অভ্যুত্থান প্রচেষ্টার পর এরদোয়ানের সরকার যে গ্রেফতার ও শুদ্ধি অভিযান শুরু করেছে – তা ইইউর সদস্য হওয়া এবং ভিসা-মুক্ত চলাচলের আলোচনার যে সব আবশ্যিক পূর্বশর্ত রয়েছে, তার লংঘন বলে বিবেচিত হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা