,

দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মধ্যে কারাগারে মেয়র

1333333333333333333333333চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় জামিন না মঞ্জুর করে আজ রোববার দুপুরে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক জুয়েল আধিকারী এ আদেশ দেন।

গত ১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রামে একটি নৈশবিদ্যালয় থেকে ৩১ টি ককটেল ও ৫০০ গ্রাম গান পাউডারসহ জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় হুকুমদাতা হিসেবে এজাহারভুক্ত আসামি ছিলেন নজরুল ইসলাম।

মামলার কারণে দীর্ঘদিন পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে বেশ কিছু মামলায় জামিন নিয়ে নজরুল ইসলাম আজই মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। ফলে দায়িত্বগ্রহণের তিন ঘণ্টার মধ্যেই কারাগারে যেতে হলো তাঁকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট