বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প তিন লাখ অবৈধ অভিবাসীকে তাড়াতে পারবেন!

trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি অনুযায়ী, মাত্র তিন লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করতে পারবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ দেশটিতে থাকা এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর মধ্যে অপরাধের অভিযোগ আছে আট লাখ ২০ হাজারের বিরুদ্ধে। আর এই আট লাখের মধ্যে ‘গুরুতর অপরাধী’ আছে প্রায় তিন লাখ।

ভোটের আগে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার ঘোষণা দেন ট্রাম্প। আর ভোটের পর তিনি জানান, গুরুতর অপরাধে জড়িত এমন ২০ থেকে ৩০ লাখ অভিবাসীকে বিতাড়িত করা হবে। তাঁর এ ঘোষণার পর রিপাবলিকান নেতা ও প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান জানান, লাখ লাখ অবৈধ অভিবাসীকে গণহারে নির্বাসনে পাঠানো ট্রাম্পের অগ্রাধিকার হতে পারে না। তিনি বলেন, ‘এটা আমাদের ফোকাস নয়; অভিবাসন ইস্যুর চেয়ে বরং সীমান্ত সুরক্ষার বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। আমরা বলপূর্বক লোকজনকে নির্বাসনে পাঠানোর পরিকল্পনা করছি না। ট্রাম্পও এমন কোনো পরিকল্পনা করছেন না।’

মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ নেতা কেভিন ম্যাকার্থি বলেন, ‘একটি সাধারণ বিষয়ের ওপর সবাই গুরুত্ব দিচ্ছে। সেটা হলো, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা।’

অভিবাসীদের নিয়ে কাজ করে দলনিরপেক্ষ সংগঠন ‘মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট’। এর পরিচালক মুজাফফর চিশতী জানান, অবৈধ অভিবাসীদের মধ্যে আট লাখ ২০ হাজার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এদের মধ্যে গুরুতর অপরাধে জড়িত মাত্র তিন লাখ অভিবাসী।’

চিশতী দাবি করেন, ট্রাম্প যখন ২০ লাখ অবৈধ অভিবাসীর অপরাধী হওয়ার কথা উল্লেখ করেছেন, তখন তিনি এ সম্পর্কে নিশ্চিত না হয়েই বলেছেন। চিশতী জানান, ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী, অপরাধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ১৯ লাখ অভিবাসী বহিষ্কারের আওতায় রয়েছে। তবে সেখানে বৈধ-অবৈধ, দুই ধারার অভিবাসীই রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ক্রিমিনাল রেকর্ডধারী ৩০ লাখ অভিবাসী খুঁজে পাওয়াই সম্ভব নয়। এর পরও ট্রাম্প যদি ৩০ লাখ অভিবাসীকে দেশছাড়া করতে চান, তাহলে অপরাধীর পাশাপাশি নিরীহ অভিবাসীদেরও তাড়াতে হবে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, অস্থায়ী ভিসাধারী কিংবা গ্রিনকার্ডধারীরাও ট্রাম্পের অভিবাসননীতির বলি হতে পারে।

মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের অভিবাসনবিষয়ক গবেষক গ্রেস মেং। তিনি গার্ডিয়ানকে বলেন, ‘আমাদের মনে রাখা দরকার, ওবামা সক্রিয়ভাবে বিপুলসংখ্যক অভিবাসী তাড়ানোর চেষ্টা করেছেন। এমনকি তিনি দুই মেয়াদে ২৫ লাখ অভিবাসীকে তাড়াতে সমর্থ হয়েছেন।’ সে কারণে ২০ থেকে ৩০ লাখ অভিবাসীকে তাড়াতে হলে একটা বৈধ উপায় বের করতে হবে। এখন যে উপায়ের কথা বলা হচ্ছে, তা বৈধ নয়।’

ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম ম্যানেজমেন্টের নথি বিশ্লেষণ করে লওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ২০১৪ সালে যেসব অভিবাসীকে বিতাড়িত করা হয়েছে, তাদের মধ্যে মাত্র ৬.৭৩ শতাংশ আইনের চোখে দোষী বলে প্রমাণ মিলেছে। ৪৩.৫ শতাংশের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড নেই। এ অবস্থায় ট্রাম্পের ৩০ লাখ সংখ্যাটা ভীতিকর বটে।

মামলা চুকাতে আড়াই কোটি ডলার দিচ্ছেন ট্রাম্প : কোটি ডলার খরচ করে প্রতারণার অভিযোগে করা একটি মামলা মীমাংসা করতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রাম্প ইউনিভার্সিটি’র বিরুদ্ধে করা এই মামলা চুকাতে তাঁকে দিতে হবে দুই কোটি ৫০ লাখ ডলার। বিশ্লেষকরা বলছেন, আদালতে হাজিরা এবং পরবর্তী আইনি জটিলতা এড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

মামলাটি করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় করা ওই মামলার অভিযোগে বলা হয়, প্রশিক্ষণের নামে জোচ্চুরি করে তাঁদের কাছ থেকে ৩৫ হাজার ডলার নেওয়া হয়েছিল। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান বলেন, আজকের আড়াই কোটি ডলারের মীমাংসা চুক্তি ভুক্তভোগী শিক্ষার্থীদের একটি বড় বিজয়। এই চুক্তি অনুসারে প্রত্যেকেই ক্ষতিপূরণ পাবেন।

এই মামলায় ২৮ নভেম্বর আত্মপক্ষ সমর্থনের জন্য ট্রাম্পকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার একটি আদালত।

গত আগস্টে মামলাটি করা হয়। কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা। শুরু থেকেই ট্রাম্প মামলার বিচারক গঞ্জালো পি কিউরিয়েলের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। বিচারক মেক্সিকান বংশোদ্ভূত হওয়ায় মামলায় ন্যায়বিচার পাবেন না বলে মনে করেছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের শুরু থেকেই মেক্সিকানদের ‘ধর্ষক ও সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে দেশটির সঙ্গে থাকা সীমান্তে দেয়াল তুলে দেওয়ার ঘোষণাও দেন ট্রাম্প।

প্রেসিডেন্ট হওয়ার সুবিধা এই মামলার ক্ষেত্রে পাবেন না ট্রাম্প। কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে থাকলেও দায়িত্ব নেওয়ার আগে করা অপরাধের দায় থেকে অব্যাহতি পাবেন না। ১৯৯৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে এক অভিযোগের শুনানি শেষে দেশটির সুপ্রিম কোর্ট এ বিধান দেন। আরকানস রাজ্যের গভর্নর থাকার সময় ক্লিনটন রাজ্য প্রশাসনের কর্মচারী পলা জোনসকে যৌন হয়রানি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। তখন প্রেসিডেন্ট ‘ছাড় পাবেন কি না’-তা নিয়ে সুপ্রিম কোর্টে ওই শুনানি হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ