,

২০৪ রানেই গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস

indiabgস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করেছিল ৪৫৫ রান। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে মাত্র ২৫৫ রান। ২০০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ভারত। এবার তারা অলআউট হয়েছে ২০৪ রানে।

১৬২ রানেই ৯ উইকেট হারায় ভারত। শেষ উইকেটে জয়ন্ত যাদব ও মোহাম্মদ সামি মিলে স্কোরকে দুই শতাধিক করেন।

দ্বিতীয় ইনিংসে ২০৪ রান করায় ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৪০৫ রান। অবশ্য ভারতের মাটিতে চতুর্থ ইনিংসে কোনো দল ২৭৬ রানের বেশি করতে পারেনি।

ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৭ রান করেন জয়ন্ত। ২৬টি মূল্যবান রান আসে আজিঙ্কা রাহানের ব্যাট থেকে। বাকিদের কেউ ১৪ রানের বেশি করতে পারেননি।

বল হাতে ইংল্যান্ডের আদিল রশীদ ও স্টুয়ার্ড ব্রড ৪টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও মঈন আলী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা