,

মেসির তুলনা মেসিই!

messiস্পোর্টস ডেস্ক : কোনও কিছুই ঠিকমতো চলে না আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে। প্রশাসনিক অবস্থা এতটাই খারাপ যে ফিফার হস্তক্ষেপ লাগে সেখানে। দেশটির ফুটবল নিয়ামক সংস্থার কোষাগারের হালও খারাপ। আর্জেন্তাইন ফুটবল সংস্থার কর্মীরা মাসের পর মাস বেতন পান না। দেশের ফুটবল সংস্থার এই হাল জানা মেসির।

খুব বেশিদিন আগের কথা নয়। গত জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকা চলার সময়েই আর্জেন্তিনা দলের ব্যবস্থাপনা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। কোপা আমেরিকা ফাইনালে হারের পরেই মেসি অবসর ঘোষণা করে দেন। নিন্দুকেরা বলে থাকেন, আর্জেন্তাইন ফুটবল সংস্থার উপরে রাগ করেই নাকি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। কারণ যাই হোক না কেন, ফুটবল নিয়ামক সংস্থার খারাপ সময়ে পিছিয়ে থাকেননি মেসি।

এগিয়ে এসেছেন বার্সেলোনার তারকা। আর্জেন্তাইন ফুটবল সংস্থার তিন নিরাপত্তাকর্মীর হাতে টাকা তুলে দিয়েছেন মেসি। ফুটবল সংস্থাটির নিরাপত্তাকর্মীরা নিজেদের দুরবস্থার কথা জানিয়েছিলেন মেসিকে। মাসের পর মাস টাকা না-পেয়ে, তাদের যে কী হাল, সেটা অনুভব করেন মেসি। মানুষগুলোর কষ্ট সহ্য করতে না পেরে এগিয়ে আসেন তিনি। ফোন করে বাবা হর্হে মেসিকে বলেন, ফেডারেশনের তিন নিরাপত্তকর্মীকে যেন তাঁদের বেতনের সমপরিমাণ টাকা দেওয়া হয়। এই জন্যই তিনি লিওনেল মেসি। বিশ্বজোড়া সুখ্যাতি তাঁর। মেসির তুলনা মেসিই!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা