,

ধারাবাহিক ব্যর্থতা: অস্ট্রেলিয়া দলে বড় ধরনের পরিবর্তন

australian-test-squadস্পোর্টস ডেস্ক : বড় পরিবর্তন হতে যাচ্ছে, এটা অনুমিতই ছিল। হলোও তা-ই। হোবার্ট থেকে অ্যাডিলেডে আসতে আসতেই অস্ট্রেলিয়া টেস্ট দল থেকে ঝড়ে গেছেন ৫ জন! বিশাল পরিবর্তন এনেই আজ অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

হোবার্ট টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৮০ রানের হারের পরই নড়েচড়ে বসেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কোচ ড্যারেন লেম্যানই তো বলে দিয়েছিলেন, স্মিথ-ওয়ার্নার-স্টার্ক-হ্যাজলউড ছাড়া আর কারও জায়গা নিশ্চিত নয় পরের টেস্টে। এ চারজনের পাশাপাশি অ্যাডিলেড টেস্টের দলে জায়গা ধরে রাখলেন উসমান খাজা ও নাথান লায়ন। বাদ পরেছেন—জো বার্নস, অ্যাডাম ভোজেস, কালাম ফার্গুসন, পিটার নেভিল ও জো মিনি।

এদের বদলে দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার—ম্যাথু রেন শ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন ও চাড সাইর। নতুন করে দলে ফিরেছেন উইকেটকিপার ম্যাথু ওয়েড ও ফাস্ট বোলার জ্যাকসন বার্ড। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, উসমান খাজা, জশ হ্যাজেলউড, জ্যাকসন বার্ড, ম্যাথু ওয়েড, ম্যাথু রেন শ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন, চাড সাইর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা