,

বিতর্কিত কান্দিল বালোচকে নিয়ে নির্মিত হল ছবি (ভিডিওসহ)

qandeel-baloch-_-_-_বিনোদন ডেস্ক : পাকিস্তানি মডেল কান্দিল বালোচকে নিয়েই এবার নির্মিত হল স্বল্প দৈর্ঘ্যের ছবি। গত ১৫ জুলাই ভাইয়ের হাতে খুন হয় পাকিস্তানের পুনম পাণ্ডে খ্যাত ২৬ বছর বয়সী এ মডেল। ছবিটিতে ভাষ্যকারের ভূমিকায় রয়েছেন পপ কিংবদন্তী ম্যাডোনা।

দুইবার অ্যাকাডেমি পুরস্কার পাওয়া পাকিস্তানি চিত্রপরিচালক শর্মিন ওবেইদ শিনোয় তৈরি করেছেন ‘কান্দিল বালোচ: এ ভেরি শর্ট স্টোরি’ ছবিটি। শর্মিনের অনুরোধেই ছবিতে কান্দিলের জীবনের বর্ণনা দিয়েছেন ম্যাডোনা। গত সপ্তাহে নিজের ফেসবুকের পাতায় ম্যাডোনা লিখেছেন, ‘নিজের বাড়ির লোকের, নিজের ভাইয়ের হামলার আগে পর্যন্ত ‘ও’ সবার বিরুদ্ধে লড়েছে। অবশেষে পাকিস্তান সরকার অনারকিলিং বিরোধী বিল পাশ করেছে। এতদিন এই আইনের ফাঁকফোকড়ের সুযোগ নিয়ে হত্যাকারীরা উন্মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে!…এটা খুব খারাপ হয়েছে কান্দিল। আরও কতজনকে এভাবে মরতে হয়েছে।

কান্দিলকে নিয়ে বিভিন্ন ভিডিও ক্লিপ ও প্রকাশিত প্রতিবেদন জুড়ে দিয়েই নির্মিত হয়েছে এই ছবি। আরও আছে কান্দিলের বাবা মোহাম্মদ আজিমের মর্মান্তিক বয়ান। যেখানে তিনি বলছেন, সরকার তার হত্যাকারী ছেলেকে ফাঁসি দিলেই তিনি শান্তি পাবেন।

https://www.youtube.com/watch?v=4kRrBMmXcWU&feature=player_embedded

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা