,

ভারতে ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে

1554261আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে ১০০ জনের বেশি নিহত হয়েছেন। আজ রবিবার রাত ৩টার দিকে দেশটির উত্তর প্রদেশের কানপুরের ১০০ কিলোমিটার দূরে পাখরায়ানের কাছে দুর্ঘটনায় পড়ে পাটনা-ইন্দোর এক্সপ্রেস নামের ট্রেনটি। দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাস্থলে রেলের উর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক দল কাজ করছে। ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তারা সব সময় যোগাযোগ রাখছেন। এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রেন দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেছেন, দুর্ঘটনার বিষয়ে তিনি রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে কথা বলেছেন। ট্রেন দুর্ঘটনায় আহতদের সুস্থতার জন্য সবাইকে প্রার্থণার আহ্বান জানিয়েছেন মোদি। আহতদের কানপুরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কানপুর রেঞ্জের আইজি জাকি আহমেদ বলেন, স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঘটনাস্থলে ৩০টির বেশি অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে রাখা হয়েছে। উদ্ধার তৎপরতায় সহায়তা করছেন আড়াই শতাধিক পুলিশ সদস্য।

দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ভ্রমণ করছিলেন কৃষ্ণ কেশভ নামের এক ব্যক্তি। ঘটনার বর্ণনায় তিনি বলেন, রাত ৩টার দিকে হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায়। উঠে দেখি, ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। কয়েকজনের মৃতদেহ পড়ে ছিল। আহতরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

উদ্ধারকারীরা ভারী যন্ত্র ব্যবহার করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বেশ কয়েকটি বাস দুর্ঘটনাস্থলে গেছে। নর্দান সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার জানান, এস-টু বগিটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বগির যাত্রীদের হতাহত হওয়ার আশঙ্কা বেশি। শীতাতপনিয়ন্ত্রিত চারটি বগিও লাইনচ্যুত হয়েছে। প্রতিদিন গন্তব্যে পৌঁছাতে ভারতের অন্তত ২৩ লাখ মানুষ ট্রেন ব্যবহার করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে