,

আসছেন ঢাকা ৫ দেশের প্রধান বিচারপতি

image-35746নিউজ ডেস্ক : পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিচার বিভাগীয় সম্মেলনে যোগ দিতে ৫ দেশের প্রধান বিচারপতিরা বাংলাদেশে আসবেন বলে জানা গেছে।

বিচারপতিরা হলেন: আফগানিস্তানের প্রধান বিচারপতি সাইদ ইউসুফ হালিম, ভূটানের প্রধান বিচারপতি লিওনপোশেরিনওয়াংচুক, নেপালের প্রধান বিচারপতি সুশীলাকারকি, শ্রীলংকার প্রধান বিচারপতি কে শ্রিপাভান এবং মিয়ানমারের প্রধান বিচারপতি ইউ তুনহতুনও।

সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

২৫ ও ২৬ নভেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক সম্মেলনটি। এর আয়োজক সুপ্রিম কোর্ট এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

দক্ষিণ এশিয়ার ৫ দেশের প্রধান বিচারপতি ছাড়াও সম্মেলনে অংশ নেবেন বিভিন্ন দেশের বিচারপতি,পরিবেশবিদসহ বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের পরিবেশবিদদেরও অংশ নেওয়ার কথা রয়েছে এ সম্মেলনে। এছাড়া বাংলাদেশের সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতি, পরিবেশবিদ এবং পরিবেশ আদালতের বিচারকরাও সম্মেলনে উপস্থিত থাকবেন।

২০১১ সালে শুরু হওয়া এ সম্মেলন এর আগে পাকিস্তান, শ্রীলংকা, ভুটান ও নেপালে অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট