,

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

31225-boro-1স্পোর্টস ডেস্ক : রোনালদোর দিনে প্রতিপক্ষ দলের যে কিছুই করার থাকে না, তা টের পেলো রিয়ালের নগর প্রতিবেশী অ্যাটলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমে রিয়ালের হয়ে নিজেকে খুঁজতে থাকা রোনালদোর অসাধারণ হ্যাটট্রিকে অ্যাটলেটিকোকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে জিদানের শিষ্যরা। আর এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করলো রোনালদো-বেলরা।

লা-লিগার শেষ ছয় ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে কোনো জয় ছিল না রিয়ালের। এমন সমীকরণ নিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে রোনালদো-বেলরা। ম্যাচের ১১ মিনিটে গোলের সুযোগও পায় রিয়াল। তবে একাদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। ছয় গজ দূর থেকে রোনালদোর জোরালো হেড অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

তবে ম্যাচের ২৩ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে দলকে লিড এনে দেন রোনালদো। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোরা। বিরতি থেকে ফিরে আরও তুখোড় রোনালদো। ৭১ মিনিটে ডি-বক্সে সাভিচের ফাউলের শিকার হন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে পেনাল্টিতে রোনালদো পরাস্ত করেন অ্যাতলেতিকো গোলরক্ষক ওবলাককে। ঠিক ৬ মিনিটে পর চমৎকার ও ক্ষিপ্রগতির কাউন্টার অ্যাটাকে গ্যারেথ বেল ক্রস দেন রোনালদোকে, ৩১ বছর বয়সী ফরোয়ার্ড এবার ব্যাকপোস্টের সামনে থেকে গোল করেন।

বাকি সময় আর গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে জিদানের দল। এদিকে দিনের অপর ম্যাচে মালাগার সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা