বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামীম ওসমানের কাছে বার্তা যাবে আইভীর পক্ষে কাজ করার নির্দেশ

full_537354128_1479565833-550x309স্থানীয়দের মতামত উপেক্ষা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকেই মনোনয়ন দিয়েছেন। পাশাপাশি আইভীকে বিজয়ী করতে প্রচার-প্রচারণায় মাঠে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।
সূত্রমতে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং আইভীর সঙ্গে ওসমান পরিবারের দীর্ঘদিনের বিরোধ নিয়ে অস্বস্তিতে আছে কেন্দ্রীয় নেতৃত্ব। মনোনয়ন চূড়ান্তের সময় প্রধানমন্ত্রী এ বিষয়টি প্রকাশ করেছেন আইভীর কাছে। তিনি আইভীকে বলেছেন, রাজনীতি করতে হলে দলীয় কোন্দল মিটিয়ে ফেলতে হবে। এদিকে দলীয় প্রার্থী হিসেবে আইভীর পক্ষে কাজ করতে নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমানের কাছে লিখিত বার্তা যাবে বলেও একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র মতে, স্থানীয়দের মতামতকে অগ্রাহ্য করে আইভীকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতারা হতাশ হয়ে পড়েছেন। এই হতাশা থেকে স্থানীয় এসব প্রভাবশালী নেতারা আইভীর পক্ষে নির্বাচনে স্বতঃস্ফূর্ত থাকবেন না বলে ধারণা করছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব। তারা কৌশলে বিরোধী শিবির বিএনপির প্রার্থীকে সমর্থন দিতে পারেন এমন ধারণাও করেছে শীর্ষ নেতৃত্ব। বিষয়টি জানতে পেরেই প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের প্রভাবশালী কয়েকজনকে নিজেই বলেছেন, আগের সব শত্রুতা ভুলে যেতে। নিজেদের কোন্দলের কারণে নারায়ণগঞ্জের আসন হারানো যাবে না।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীর মধ্যকার কোন্দল আরও কুৎসিত হোক সেটা শেখ হাসিনা চান না। তিনি মনোনয়ন বোর্ডের নেতাদের বলেছেন, তাদের দুজনের প্রকাশ্য বিরোধিতায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জানা গেছে, আইভী বিরোধী নেতারা এবারও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, আইভী প্রার্থী হিসেবে যোগ্য নয়। তিনি নির্বাচনে জয়ী হতে পারবেন না। কিন্তু মনোনয়ন বোর্ড এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সোর্স খোঁজ নিয়ে দেখেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এখনো আওয়ামী লীগে আইভীর বিকল্প কোনো প্রার্থী নেই। আর বাকিদের নানাভাবে ইমেজ সংকট রয়েছে। এলাকার জনগণ আইভীকে মাঠের নেতা হিসেবে দেখতে চান।
এদিকে মনোনয়ন পেয়ে শুক্রবার গণভবনে আইভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এলে তাকে প্রধানমন্ত্রী দলীয় কোন্দল মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতিম-লীর একজন সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য এই প্রতিবেদককে বলেন, আইভীকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে অনেক অনুরোধ এসেছে। শামীম ওসমানসহ সিনিয়র কয়েকজন নেতা বলেছেন, আইভীকে মনোনয়ন দিলে তারা কাজ করতে পারবেন না। কিন্তু শেখ হাসিনা মনোনয়ন বোর্ডকে বলেছেন, শ্যামলকান্তি মাস্টার, সাতখুন ও রাফিউর রাব্বি ছেলে ত্বকী হত্যাকা-সহ বেশকিছু ঘটনায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অবস্থান নষ্ট হয়েছে। এবারের নির্বাচনে জয়ী হতে হবে। না হয় জনরোষ তৈরি হবে সরকারের বিপক্ষে। তাই আইভীকেই প্রার্থী করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে শামীম ওসমানকে জানিয়েছেন, আইভীর বিপক্ষে কোনো ধরনের প্রচারণা যেন না করা হয়। আবার আইভীকেও বলেছেন, রাজনীতি করতে হলে দলীয় কোন্দল এতো প্রকট হতে দেওয়া যাবে না। এরপরও যদি নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কোন্দল মেটাতে শামীম ওসমান এবং আইভী না এগিয়ে আসেন তাহলে নতুন নেতৃত্ব ভাবা হবে। তিনি আইভীকে বিষয়টি মাথায় নিতে বলেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ এই প্রতিবেদককে বলেন, নারায়ণগঞ্জ থেকে যে তিনজনের নাম এসেছে তাতে আইভীকে রাখা হয়নি। কিন্তু মনোনয়ন বোর্ড এবং বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছেন, সেলিনা হায়াৎ আইভী অবশ্যই একজন যোগ্য প্রার্থী। স্থানীয় নেতাদের বলা হয়েছে, আইভীর পক্ষে প্রচার-প্রচারণা যেন করা হয়। বিএনপির নির্বাচনে অংশ নেওয়াকে ইতিবাচকভাবেই দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই নির্বাচনকে যেন কোনোভাবেই অভ্যন্তরীণ কোন্দলে হেলাফেলা করা না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশও দেওয়া হয়েছে স্থানীয় নেতৃত্বকে।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ