,

জয় দিয়ে শুরু; লক্ষ্য আরও বিস্তৃত

afcস্পোর্টস ডেস্ক : প্রত্যাশিত জয় দিয়েই এএইচএফ কাপে শুভ সূচনা হয়েছে বাংলাদেশের। গতকাল হংকংয়ের কিংস স্টেডিয়ামে স্বাগতিক দলকে ৪-২ গোলে হারায় বাংলাদেশ। পিসি থেকে চয়ন দুটি এবং পেনাল্টি স্ট্রোক ও ফিল্ড থেকে আরও দু’টি গোল করেন রাসেল মাহমুদ জিমি।

ম্যাচের শুরু থেকেই হংকংকে চেপে ধরে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ২২ মিনিটেই পিসি থেকে গোল আদায় করে প্রথমেই বাংলাদেশকে এগিয়ে রাখেন মামুনুর রহমান চয়ন (১-০)। মিনিট তিনেক পর ফের পিসি থেকে আবার সাফল্য এনে দেন সেই চয়নই (২-০)। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে লাল সবুজকে আবারও উল্লাসে মেতে তোলেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি (৩-০)।

তবে তিন গোল হজম করে এবার ঘুরে দাঁড়ায় হংকং। মিনিট দুয়েক পরেই পিসি থেকে সেং কিং কাঙ ব্যবধান কমান (১-৩)। ৪২ মিনিটে ফিল্ড থেকে অধিনায়ক চুং মিং গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ২-৩ এ। অনেকটাই শংকায় পড়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচের ৫২ মিনিটে ফিল্ড থেকে জিমি আরেকটি গোল করলে জয়টা নিশ্চিত হয় লাল সবুজদের (৪-২)।

বাংলাদেশ পরবর্তী ম্যাচ সোমবার বিকেল চারটায় চাইনিজ তাইপের সঙ্গে। সেই ম্যাচ সহ পরবর্তী ম্যাচগুলোতে জয়ের ব্যাপারে প্রত্যাশা এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস উভয়ই বেড়ে গেছে। লক্ষ্য আরও বিস্তৃত। আশা করা যায় ‘দারুণ’ কিছু নিয়েই দেশে ফিরবে চয়ন, রাসেলরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা